হোম
নাগরিক ভাবনা

করোনা আক্রান্ত মানুষ পরিবহন ও স্থানান্তরিত সবজি বাজার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ

Thak-Abu-Mohiuddin-mknewsbd

ফাইল ছবি

নাগরিক ভাবনায়ঃ  করোনা আক্রান্ত মানুষ পরিবহন ও স্থানান্তরিত সবজি বাজার:  অ্যাডভোকেট আবু মহী উদ্দীন: করোনা ভাইরাসে সারা বিশ্ব তছনছ হওয়ার যোগাড়। আমেরিকার মতো উন্নত বিত্তশালী সভ্য দেশ করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে। আমাদের কি হবে এখনা বোঝা যাচ্ছেনা। তবে বুঝবো আর কয়েকদিন পর। আমরা ৩য় ধাপে আছি। এটিই সবচেয়ে বাজে সময়। সোসাল কনটাক্টে এখন ছড়াবে। দেশের অনেক শহর লক ডাউন করা হয়েছে। আমরা এখোনো বুঝে উঠতে পারিনি লকডাউন কি ? ভাব অনেকটা এই রকম চলো লক ডাউন দেখে আসি। এখনো দলে দলে লোক সোসাল ডিসট্যান্সিং মানছিনা। অনেকে বলছেন এটা বুঝিনি। এটার না বোঝার কিছু নাই। মানে একজনের কাছ থেকে আর একজনের দুরে থাকা। সেটা কমপক্ষে ১ মিটার। আর মুখে একটা মাস্ক পড়া। হাঁছি কাশির সময় সরাসরি হাঁচিঁ কাশি না দিয়ে টিসু বা কমপক্ষে হাতের কনুই দিয়ে আস্তে করে হাঁচি দিন। আর হাত ধুয়ে ফেলুন। এটা না করার পরিনতি কতটা ভয়াবহ হতে পারে তা আমরা চিন্তার মধ্যেই আনতে পারিনি। আমাদের জন্য সমস্যা বেশী করলো যে সমস্ত লোক বিদেশে ছিল তারা দেশে ফিরলো বীরের বেশে। দেশে এসে তারা কোয়ারেন্টাইন মানলোনা। তাদেরকে মানানো গেলনা। এর পরে মোটামুটি এলাকা লকডাউন করে টেষ্ট শুরু হলো যেটা সবচেয়ে গুরুত্বপুর্ন সময়। এসময় আমরা আবার পালিয়ে যাওয়া শুরু করলাম।

নারায়নগঞ্জে করোনা ধরা পড়লো। লোক পালাতে শুরু করেেলা অভিনব পন্থায়। যে শহর লকডাউন , রাস্তার মধ্যে আরো কোন কোন জেলা লকডাউন । এই অবস্থার মধ্যে নারায়নগঞ্জ থেকে ৬০০ কিলোমিটার দুরে ঠাকুরগাঁওয়ে গাড়ীগুলি মানুষ ভর্তি করে কিভাবে আসলো। হয় রাস্তায় কেউ দেখেনি অথবা রাস্তায় ঘাটে ঘাটে টাকা দিয়ে চলে এসেছে। তাহলে শরষেতে একটু ভুতের সন্ধান পাওয়া গেল। এই ঘটনা যে কেবল নারায়নগঞ্জ ঠাকুরগাঁও ঘটছে তা নয়। আরো জেলাতেও ঘটছে। মানে বজ্র আঁটুনি ফসকা গেরো। আমাদের একটু খোঁজ নেওয়া খুবই জরুরী সেদিনের রাস্তায় কারা দায়িত্বে ছিল কারা অবহেলা করেছে বা কি জাতীয় অবহেলা করেছে। আমরা ঠাকুরগাঁওবাসী ভালোই ছিলাম। নারায়নগঞ্জ থেকে আক্রান্ত লোক এসেই সমস্যাটা সৃষ্টি করলো। এদের মধ্যে ইতোমধ্যে কেউ কেউ পালিয়ে আছে।

যিনি পালিয়ে আছেন তিনি নিজে এবং তার পরিবার আত্মীয় স্বজনের সর্বনাশ করছেন। অথচ প্রকাশ্য হলে তিনি সহ সবাই রক্ষা পেতো। তাতে যে সমস্যা আরো বাড়তে পারে বা বাড়বে একথা কাকে কে বোঝাবে। এলাকা এলাকায় তরুনরা নিজেরা যেমন লকডাউন করছে একাজ তাদেরই করা উচিত এদের খুঁজে বের করে প্রশাসনকে জানানো। এতে এলাকার মানুষ হয়তো বাঁচবে। গ্রামে গ্রামে জরুরী ভিত্তিতে মিটিং করে এদের খুজে বের করার ব্যবস্থা করা হোক। প্রথম দিন এক গাড়ী আসলো। আমাদের খবর পেতে একটু দেরী হলো। তারা নাকি বিভিন্ন জায়গায় নেমেছে। পরের দিন আবার ২০ টি গাড়ী এসেছে। ইউএনও পুলিশের তৎপরতায় গাড়ীগুলি ধরা পড়েছে। গাড়ীগুলির মাত্র ৫০০০ টাকা জরিমানা হয়েছে। আর গাড়ীগুলিকে ফেরত পাঠানো হয়েছে। গাড়ীর ভাড়া হয়েছে ২০ হাজার। ৫ হাজার জরিমানা দিয়েছে। তারপরেওতো ১৫ হাজার রয়ে গেল। এই গাড়ী গুলি জব্দ করা লাগতো। লাইসেন্স বাতিল করা লাগতো। মালিককে জেলে ঢোকাতে হতো। আর জরিমানা কমপক্ষে ৫০ হাজার টাকা করতে হতো। ২০ হাজার টাকার ভাড়া এনে ৫ হাজার টাকা জরিমানা দিয়ে গাড়ী ফেরত নিয়ে যাওয়া যাবে। পরে আরো গাড়ী আসবে। এর মধ্যে খোঁচাবাড়ীতে ট্রাক ও মাইক্রোতে এক্সিডেন্টও হয়েছে। যে সময় গোটা রাস্তা ফাঁকা সে সময় আবার সড়ক দুর্ঘটনাও ঘটে। যেদিন থেকে দেশে করোনার সতর্কতা শুরু হয়েছে। গাড়ী বন্ধ রয়েছে তারপরও সেদিন থেকে সড়ক দুর্ঘটনাতেও মৃত্যুর পরিমান করোনার চেয়েও বেশী।

ঠাকুরগাঁও বড় মাঠে সবজির দোকান।
আমরা কদিন ধরে লেখালোখি করছিলাম কালিবাড়ীর দোকানগুলির নির্ধারিত ঘরে তোলার ব্যবস্থা করা হোক। কেননা দোকানদাররা দোকান ঘরকে ষ্টোর বানিয়েছে আর রাস্তাতে রেখেছে মালামাল। বাজারে সবই আছে নাই শুধু ক্রেতাদের চলাচলের রাস্তা। অন্য সময় সমস্যা হলেও বাজারে মৃদু উশ্মা প্রকাশ, পৌর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রতি বিষোদগার করে বিরক্ত হয়ে বাজার থেকে আসলে ওসব ভুলে যাই। তবে এখনকার পরিস্থিতিতে বিষয়টা অন্য রকম। কমপক্ষে তিন ফুট দুরত্বে থেকে মানুষের সাথে কথা বলতে হবে। তাও আবার মাস্ক পড়তে হবে। কোন ভাবেই কারো গায়ে যেন কারো গা না লাগে। আমাদের আবেদন এবং সরকারের সিদ্ধান্তে জেলা প্রশাসক সবজি বাজারটা বড় মাঠে এনেছেন। কাজটা খুবই ভালো হয়েছে বলে মনে করার কারণ আছে। কেননা আমাদের বড় মাঠটি এমন একটা জায়গা ৫০ টি কালিবাড়ী বাজার এখানে আনা যাবে। যত খুশী জায়গা ব্যবহার করা যাবে। জেলা প্রশাসন ব্যবস্থা করে দিয়েছে নিরাপত্তা সুবিধাটা আমাদের জন্য।

আমি দুঃখের সাথে জানাচ্ছি কেউ ফেসবুকের কল্যানে বিরুপ মন্তব্য করেছেন। তাদেরকে আমি আপাতত মুর্খ হিসাবেই অভিহিত করতে চাই। পরামর্শ দিব আপনি কিনতে শুরু করেন। হয়তো বাজারের সব জিনিষ পাবেননা। তবে আপনি কালিবাড়ী বাজারে না গেলে সকল দোকানদার সুর সুর করে আসবে। আসবে তার কারণ হলো এখন সবচে সুদিনে আছে ঔষধের দোকান আর মুদি সবজির দোকানীরা। তাদের প্রয়োজনেই তারা আসবে। আমরা ভদ্রলোকরাতো কালিবাড়ী বাজারে গিয়ে নিজেরা ভদ্রতা বজায় রাখতে গিয়ে গলা কাটার সুবিধা করে দিই। এই সুযোগে বিনা পয়সার ১ টা পরামর্শ দিই। যারা বাজারে গিয়ে তালিকা ধরে এটা, ওটা, সেটা এত কেজি করে দেন। তার পর জিজ্ঞাসা করেন কত দাম হলো।

তিনি বললেন স্যার এত টাকা । আপনি দিয়ে চলে এলেন। কোনটার দাম কত নিলো জিজ্ঞাসা করেননা। এই ভদ্রতার প্রয়োজন নাই। বাজারে গেলে ২ মিনিট ব্যয় করে মালামালের দাম যাচাই করবেন। ২ দিন করে দেখেন। টের পাবেন এ পর্যন্ত ভদ্রতার খাতিরে কি পরিমান মূল্য দিয়েছেন। চুল ছিঁড়তে ইচ্ছা করবে। যা হোক ধান ভানতে শীবের গীত হলো। তাতে কারো কারো উপকার হতেও পারে। বড় মাঠে প্রাথমিকভাবে কষ্ট বা অতৃপ্ত থাকলেও বড় মাঠেই বাজার করুন। আপনার ও আপনার পরিবারের মানুষের নিরাপত্তার স্বার্থেই।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক