হোম
আন্তর্জাতিক

করোনাভাইরাস  আক্রান্ত দেশগুলো থেকে ফেরত আসা বাংলাদেশীদের বড় অংশ পর্যবেক্ষণের বাইরে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ৮:৩৬ পূর্বাহ্ণ

korona-bd-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস  আক্রান্ত দেশগুলো থেকে ফেরত আসা বাংলাদেশীদের বড় অংশ পর্যবেক্ষণের বাইরে,ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষার ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশি যারা এপর্যন্ত দেশটিতে এসেছেন, তাদের বিশাল অংশই পর্যবেক্ষণের বাইরে রয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, গত কয়েক সপ্তাহে বিদেশ থাকা আসা বাংলাদেশিদের মধ্যে দেশটির ২০টি জেলায় প্রায় দুইশো জনকে নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। কিন্তু সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, গত প্রায় দুই মাসে চীন-ইতালিসহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সাড়ে পাঁচ লাখের মতো বাংলাদেশি দেশে এসেছেন। তাদের বেশিরভাগই কোনো পরীক্ষা ছাড়াই ঢাকায় বিমানবন্দর পার হয়ে গেছেন। করোনা আক্রান্ত দেশগুলো থেকে দু’সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসা কয়েকজন বলেছেন, তারা দেশে আসার পর থেকে আত্নীয়স্বজনের সাথে থাকাসহ উন্মুক্ত পরিবেশেই রয়েছেন। কোনো পর্যবেক্ষণ না থাকায় তাদেরই অনেকের মাঝে এখন উদ্বেগ তৈরি হয়েছে। চীনের পর ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

রাজধানীসহ সারাদেশেই গণপরিবহন-বাজারসহ যে সব জায়গায় জনসমাগম হয়, সেখানে সতর্ক থাকার সুযোগ নেই বলে অনেকে বলছেন। ইতালি থেকে একজন প্রবাসী ঢাকায় আসেন ১২দিন আগে, গত ২৯শে ফেব্রুয়ারি। তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো পরীক্ষা ছাড়াই বেরিয়ে আসেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি শরিয়তপুর জেলায় তার গ্রামের বাড়িতে যান। এই প্রবাসী বলছিলেন, যদিও তিনি সুস্থ রয়েছেন, কিন্তু কোনো পরীক্ষা বা পর্যবেক্ষণের মধ্যে না পড়ায় তার নিজের মাঝেই এক ধরণের উদ্বেগ তৈরি হয়েছে। ২৯শে ফেব্রুয়ারি রাত ২টায় আমি ঢাকায় বিমানবন্দরে নেমেছি। এখানে আসার পর একটা ফরম দিছে। সেটা পূরণ করে জমা দেয়ার পর আর কিছুই আমাকে বলেনি। শুধু ইমিগ্রেশন যখন পার হই, তখন পাসপোর্ট দেখে বললো, আপনার কি পরীক্ষা হয়েছে? আমি বললাম না। তখন ইমিগ্রশনে বললো, পরীক্ষাটা হলে ভাল হতো। এই বললো। আর কিছুই না। তারপর পাসপোর্টে সিল মেরে দিলো। আমি এসে পড়লাম। তিনি আরও জানিয়েছেন, তিনি যে ফরমটা পূরণ করেছেন, তাতে কোন দেশ থেকে এসেছেন, সেই দেশের নাম এবং পাসপোর্ট নম্বর-এসব লিখতে হয়েছে। এই প্রবাসী বাংলাদেশি বলছিলেন, ১২ দিন ধরে দেশে এসে তাকে কেউ পর্যবেক্ষণ করেনি বা সরকারের কোনো বিভাগ থেকে তাকে কোনো পরামর্শও দেয়া হয়নি।

উহান থেকে ফেরত আসা এই পরিবারটি ১৪দির কোয়ারেনটিনে ছিল। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

উহান থেকে ফেরত আসা এই পরিবারটি ১৪দির কোয়ারেনটিনে ছিল। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

তিনি বিদেশ থেকে গ্রামের বাড়িতে গিয়ে জনসমাগম এড়িয়ে চলছেন কিনা, এই প্রশ্নে তিনি বলছিলেন, এখন বাড়িতে আসছি, আত্নীয় স্বজন বা ভাইবোনরাতো আসবেই। তাদের কাছে না গিয়ে বা তাদের সাথে কথা না বলেতো পারি না। তবে পাবলিক অনুষ্ঠানে কম যাই। তিনি আরও বলেছেন, কোথাও কোনো বাধা আমি পাই নাই। আজকেই আমার গ্রামের এলাকার থানা পুলিশের একজন কর্মকর্তা আমাকে টেলিফোন করে নাম ঠিকানা জিজ্ঞাসা করলো। আর বললো যে, কতদিন হয়েছে দেশে এসেছেন। আমি বললাম ১২দিন হবে। তখন সেই পুলিশ কর্মকর্তা বললেন, আরও দুই তিন দিন বাড়িতে থাইকেন। এটুকুই।গত ২১শে জানুয়ারি থেকে বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে স্ক্যানিং ব্যবস্থা করার পর থেকে এপর্যন্ত আড়াই লাখের বেশি যাত্রীকে পরীক্ষা করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারি হিসাবেই এই সময়ে বিদেশ থেকে আসা যাত্রীদের বড় অংশ সেই পরীক্ষার বাইরে রয়ে গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে এসে ঢাকার পাশের একটি জেলায় বাড়িতে নিজে থেকে কোয়রেন্টিনে থাকার চেষ্টা করেছেন একজন প্রবাসী। তিনি বলছিলেন, বাড়িতে থেকে পুরোপুরি কোয়ারেন্টিনে থাকা সম্ভব হয় না। তাকেউ বিমানবন্দরে পরীক্ষা করা হয়নি। তিনি জানান, বিমানবন্দরে পরীক্ষা করার মতো অবস্থা বলা চলে যে ছিল না। কয়েকটা ফ্লাইটের এক হাজারের মতো যাত্রী ছিল। সেখানে এত যাত্রীকে পরীক্ষা করার পর্যাপ্ত জায়গাই ছিল না। শুধু সতর্কতামূলক একটা লিফলেট হাতে ধরিয়ে দেয়। এটুকুই।

কোয়ারেনটিনে কঠোর নিরাপত্তা।

কোয়ারেনটিনে কঠোর নিরাপত্তা।

তারপরও আমি নিজ দায়িত্বে বাসায় এসে নিজের শংকা থেকে বাড়িতেই অবস্থান করি। সামাজিকভাবে কারও সাথে মেলা মেশা করি না। কোয়ারেন্টিন যেটা, সেটা পুরোপুরি করে ওঠা সম্ভব হয়নি। কারণ পরিবারের সদস্যরা আছে। কিন্তু বাজারে যাওয়া বা বাড়ির বাইরে সামাজিক অনুষ্ঠানে যাওয়া আমি এড়িয়ে চলছি। সরকারের পক্ষ থেকে দেশে আসা বাংলাদেশিদের নিজে থেকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরার্শ দেয়া হচ্ছে। সেটা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলছিলেন, আমরা এটা কিছুটা সফটলি করছি। কারণ এমনিতেই দেশে অনেকের মধ্যে একটা আতংক বিরাজ করছে। তারপর যদি আমরা খুব হার্ড লাইনে যাই, তাহলে একটা খারাপ প্রভাব পড়তে পারে। একইসাথে তিনি স্বীকার করেছেন যে, কিছু ব্যপ্তয় ঘটছে। কিছুটা জায়গায় কিছু ব্যাপ্তয় ঘটেছে। কিন্তু আগের তুলনায় পর্যায়ক্রমে এটা ইমপ্রুভ করেছে। কিন্তু যাদের মধ্যে লক্ষণীয় উপসর্গ পাওয়া যাচ্ছে, তাদের ব্যাপারে কঠোরভাবেই আমরা আইস্যুলেশনে রেখে নমুনা পরীক্ষাসহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। এদিকে, বাংলাদেশে বিদেশ থেকে এসে যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল, তাদের মধ্যে দু’জন পুরোপুরি সুস্থ হয়েছে। অল্প সময়ের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে সরকার থেকে জানানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 17 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক