হোম
নির্বাচিত কলাম

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি মারা গেলে লাশ দাফনে ঝুঁকি আছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ৮:০৬ পূর্বাহ্ণ

Korona-death-grove-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি মারা গেলে লাশ দাফনে নিয়েও মানুষের আতঙ্ক আছে। বাংলাদেশের বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর তার লাশ দাফন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় কর্মকর্তারা সরকারি জমিতে তার দাফন সম্পন্ন করতে পারলেও এলাকাবাসীর আতঙ্ক কাটেনি।

শনিবার রাতে ঐ ব্যক্তিকে দাফন করার সময় এলাকাবাসী আপত্তি জানালে শুরু হয় বিতর্ক। তাদের দাবি, এই লাশ থেকে ভাইরাস ছড়াতে পারে। অথচ ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনও পরীক্ষা নিরীক্ষা করছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। তারপরও সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া ঠেকানোর নিয়মকানুন মেনেই দাফন সম্পন্ন করা হয়।

স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠিয়েছে বলে জানা গেছে। এর আগে, ঢাকার খিলগাঁও এলাকায় করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের দাফন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর মৃতদেহ খিলগাঁও কবরস্থানে দাফন করতে গেলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তার মরদেহ অন্য আরেকটি কবরস্থানে দাফন করা হয়।

সেখানকার মানুষজনের আতঙ্কের কারণ একই। তারা জানিয়েছে যেহেতু এই কবরস্থানের ভেতর দিয়ে তারা হাঁটাচলা করেন, এখানে করোনাভাইরাসে মারা যাওয়া কাউকে কবর দেয়া হলে তাদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে, তার লাশের সৎকার করা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনেই কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট, আইইডিসিআর।

কবরে লাশ নামানো হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির লাশ দাফনে সম্ভাব্য কোন ঝুঁকির কথাও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উল্লেখ নেই। এ ধরণের রোগীর ক্ষেত্রে ধর্মীয় বিধি মোতাবেক সৎকারে করার ক্ষেত্রে বিশেষজ্ঞরাও কোন ঝুঁকি দেখছেন না। বাংলাদেশের সরকারি নির্দেশনা অনুযায়ী, কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা এই ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলে সেটা সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলার সিভিল সার্জন অথবা সরাসরি আইইডিসিআর-এ অবহিত করতে হবে। সংস্থাটি নিজেদের ব্যবস্থাপনায় লাশের গোসল থেকে শুরু করে সেটা প্যাকেট করা এবং পরিবহনের ব্যবস্থাও করে থাকে।

আইইডিসিআর -এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর জানান, রোগী যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা তার লক্ষণগুলো যদি করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় তাহলে ধর্মীয় বিধি মেনে বিশেষ সতর্কতার সাথে লাশ দাফনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে তিনি রোগীর মৃত্যু এবং তার লাশ দাফনের আগ পর্যন্ত পুরো সময়টিতে সর্বোচ্চ সতর্কতার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন।

আইইডিসিআর এর প্রশিক্ষিত লোকজনই লাশের গোসল করিয়ে দেবে। এরপর লাশ কাফনের কাপড়ে জড়িয়ে বিশেষভাবে প্যাকেট করবে, যেন ভেতরের কোন ভাইরাস বাইরে সংক্রমিত না হয়। মৃতদেহ বহনকারী সেই ব্যাগটি কাউকে খুলতে দেয়া হবে না।বলেন, আলমগীর। এরপর লাশটি একটি সিল করা বাক্স বা কফিনে করে নিয়ে যতো দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা করতে হবে। লাশটি পরিবহন করতে হবে বিশেষ সতর্কতার সাথে।

লাশের সতকার যারা করবেন, তাদেরকে বিশেষ সতর্কতা মেনে চলার কথা বলা হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকবেন তাদের প্রত্যেককে প্রতিরোধমূলক পোশাক পিপিই পরিধান করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সাধারণত কবর দেয়ার পর লাশটি থেকে ভাইরাস সংক্রমণের কোন সুযোগ থাকেনা। কবরের আশেপাশের মাটি বা পাশে কোন জলাশয় থাকলেও এই ভাইরাস সংক্রমণ হবে না বলে তিনি জানান।

আইইডিসিআর এর কর্মকর্তারা এরপরও বাড়তি সতর্কতা হিসেবে কবরের চারিদিকে ভালভাবে জীবাণুনাশক ছিটিয়ে দেন।
দাফনের আগ পর্যন্ত মৃত ব্যক্তি যে ঘরে ছিলেন, যেখানে তার গোসল করানো হয়েছে, যে পরিবহনে তাকে তোলা হয়েছে বা যেসব জায়গায় লাশ রাখা হয়েছে – সব জায়গা জীবাণুমুক্ত করার ওপর জোর দেন মি. আলমগীর।

তিনি বলেন, আমরা চেষ্টা করি দ্রুত কবর দিয়ে দিতে। লাশটি কিভাবে পরিবহন করা হচ্ছে, দাফন কাজ কিভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে সেটা নিয়ে মানুষ সচেতন হতে পারে। কিন্তু একজন ব্যক্তিকে কবর দিতে বাধা দেয়ার কোন যৌক্তিকতা নেই। একবার কবর হয়ে গেলে বৈজ্ঞানিকভাবে কোন ঝুঁকি থাকেনা। ঝুঁকি যা থাকে সেটা কবর দেয়ার আগে। লাশের সৎকার কাজের সময় ভিড় না করা এবং জানাজা নামাজের সময় অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক