হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনা: কবুতরও বুঝে তার জুটির নির্মম হত্যাকান্ডের যন্ত্রনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা,আ্যাড. এম এ মজিদ: ঘটনাটি ঘটেছিল আমারই চোখের সমানে আজ সকালে। আমার পাশের বাড়ির একজন বেশ কয়েক ডজন কবিতর পালেন। বিশ্বের কয়েকটি প্রভুভক্ত প্রানির মধ্যে কবুতরও খুবই প্রভুভক্ত পাখি হিসেবে সর্বজন বিদিত।

আমার বাসার সমনে কবুতরের প্রভু যখন আয় আয় বলে ডাক দেন তখনি কবুতরগুলো তার কাছে চলে আসে। তাদেরকে চাল গম খুদ ছিটিয়ে দিলে কবুতরগুলো বাকবাকুম শব্দ করতে করতে খাবারগুলো তারা নির্ভয়ে খেয়ে তাদের প্রভুকে তারা নানাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। সেই সাথে হয়তো সৃষ্টিকর্তার কাছে কবুতরগুলো প্রান খুলে প্রার্থনা করতে থাকে তাদের প্রভুর উন্নতি সমৃদ্ধি এবং মঙ্গল কামনায়। তারা দোয়া করে তাদের প্রভুর আয় উন্নতি ও রোজগার বাড়তে থাকুক, যাতে করে তাদের প্রভু তাদেরকে আরো বেশি বেশি করে খাওয়াতে পারে।

কবুতর তাদের প্রভুকে এতটাই ভালোবাসে যা অকল্পনীয়। অনেক বাড়িতে আগুন লেগে গেলে কবুতরগুলো প্রান বাঁচাতে পালিয়ে না গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে আগুনে পুড়ে জীবন উৎসর্গ করে কিন্তু প্রভুর সাথে বেইমানি করে না।

আজ সকালে আমার প্রতিবেশিকে দেখলাম, তিনি খাবার ছিটিয়ে কবুতরগুলোকে আয় আয় বলে ডাকার পর কবুতরগুলো তার কাছেই চলে এলো। ১৫/১৬টি কবুতরের মধ্যে খুব সহজেই দু’টি কবুতরকে তাদের প্রভু ধরে ফললেন। কবুতরগুলো ভেবেছিল, তার প্রভু তাদেরকে আদর করে আবার উড়িয়ে দিবে। কিন্তু তার প্রভু তা করলেন না। একটা কবুতর তার তিন বছরের ছেলেকে ধরতে দিয়ে তারা স্বামী-স্ত্রী মিলে একটি কবুতরকে জবহ্ করলেন। এ দৃশ্য দেখে তাদর শিশু সন্তানটি খুশিতে অনেকটাই আত্মহারা হওয়ার মতো। কেননা, আজ তারা মজা করে কবুতরের মাংশ দিয়ে সকালের খাবার খাবে। তারা প্রতিদিনই সকালে হালকা নাস্তার পরিবর্তে ভরাপেট ভাত-তরকারি খেয়ে থাকেন। শিশুটির হাতে থাকা আর একটি কবুতর তার জুটিকে এ ধরনের মর্মান্তিক জবহ্ করার দৃশ্য দেখে তৎক্ষণাৎ কবুতরটি হার্টফেল করে মারা যায়।

কবুতরটি নিথর হয়ে পড়লে শিশুটি বলতে থাকে, “বাবা বাবা মনে হইতাছে কইতরটা মইরা গ্যাছে”। তার পিতা শিশুটির কাছ থেকে কবুতরটা তার হাতে নিয়ে ঝাকি দিয়ে এদিক-ওদিক নাড়াচাড়া করে তারা নিশ্চিত হলেন যে, কবুতরটি সত্যি সত্যিই মারা গেছে। কবুতরটা কেন মারা গেল এটা নিয়ে তারা অনেক কথাবার্তা বলাবলি করে তারা এই মর্মে উপনীত হলেন যে, কবুতরটি রোগাক্রান্ত থাকার কারণেই মারা গেছে। কিন্তু কবুতরটি মোটেও অসুস্থ্য বা রোগাক্রান্ত ছিল না, তার জুটির নির্মম হত্যাকান্ডটি দেখেই তার জুটি কবুতরটি হার্টফেল করে মারা গেছে, এতে কিন্তু বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই।

দেখেশুনে মরা কবুতর খাওয়া যাবে না ভেবে মৃত কবুতরটি জবহ্ না করে ফেলে দিল। তাদের বাসায় সদস্য সংখ্যা ৫ জন। একটা কবুতরে তাদের সবার হবে না ভেবে আর একটি কবুতর ধরার জন্য প্রভু কিছু খুদ ছিটিয়ে দিয়ে আয় আয় বলে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে থাকলেন, কিন্তু একটিও কবুতর আর খাদ্যকনা খেতে নিচে নামলো না।
সমস্ত ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছিল। জুটিকে জবহের দৃষ্টি দেখে তার জুটির কষ্টের কারনেই হার্টফেল হয়ে মৃত্যুটা দেখলাম। আরো দেখলাম, আরো একটা কবুতরকে ধরার জন্য খাওয়া ছিটিয়ে দিয়ে প্রভু অনেক ডাকাডাকি করা সত্বেও একটিও কবুতর নিচে নেমে এলো না।

বিষয়টি কে কিভাবে গ্রহন করবেন আমি জানি না। কিন্তু সমস্ত ঘটনাটি আমি স্বচক্ষে দেখেছি। সমগোত্রীয় জুটির জবহ্ করার দৃশ্য, তার জুটির হার্টফেল করে মরে যাওয়ার দৃশ্য এবং অন্যান্য সমগোত্রীয় কবুতরগুলো প্রভুর ডাকে সাড়া না দিয়ে খেতে না আসার দৃশ্য আমি দেখলাম, ভাবলাম, বুঝলাম এবং উপলব্ধি করলাম, যা প্রকাশ করে অন্য কাউকে বলার মতো বিষয় নয়।

এটাই বিধাতার বেঁধে দেওয়া নিয়ম। কবুতরগুলো কয়েকদিন পর তাদের সমগোত্রীয় বন্ধুর জবহ্ করার দৃশ্য ভুলে যাবে। তাদের প্রভু খাওয়া দিতে থাকবে। কবুতরগুলোও খেতে নামবে। আবার একদিন তাদের কয়েকটিকে ধরে ফেলে জবহ্ করে নিজেরা ভক্ষণ করে তৃপ্তি লাভ করবে অথবা বিক্রি করে কিছু অর্থ কামাবে। এটাই মহাবিশ্বের চলমান রীতি ও নীতি। এভাবেই চলতে থাকবে মহাবিশ্বের সবকিছু স্বাভাবিকভাবেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 10 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 18 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক