হোম
দুর্ঘটনা

কক্সবাজার টেকনাফে নজির আহমদ নামের এক লবণ চাষি কে গুলি করে হত্যা করেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ কক্সবাজার জেলার টেকনাফে থানার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নজির আহমদ (৩৭) নামে এক লবণচাষী নিহত হয়েছে। এ বিষয়টি জানিয়েছেন নিহতের ভাই নুর মোহাম্মদ। নিহত নজির আহমদ টেকনাফ হ্নীলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আলীখালি এলাকার মৃত অলি হোসেনের ছেলে।
বুধবার (১ মার্চ) রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় নিহতের মুরগীর খামারের পাশে এঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১টি এক নলা লম্বা বন্দুক ও ১টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজির আহমদের ছোট ভাই নুর মোহাম্মদ বলেন, বুধবার রাতের খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির পাশে থাকা মুরগীর খামার ও লবণের মাঠের কাজ দেখে মুরগীর খামারের পাশে দাড়ালে হঠাৎ ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ অস্ত্রশস্ত্রে নিয়ে তাদেরকে ঘিরে ফেলে।
ঘিরে রাখার পর তাদের ওপর গুলি বর্ষণ করতে থাকেন। গুলি বর্ষণ করার পর তার ভাই নজির আহমদ খামারের পাশে থাকা পুকুরে পড়ে যায়।পরবর্তীতে নুর মোহাম্মদের চিৎকার ও গুলির শব্দে শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে নুর মোহাম্মদও প্রাণে রক্ষা পায়।
তিনি আরও জানান,স্থানীয়রা তাদের প্রতিপক্ষ একটি গ্রুপ জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এবং এক সপ্তাহ আগেও অস্ত্র নিয়ে তাদের বাড়িতে আরও একবার হামলা করেছিল বলে তিনি জানায়। এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন,বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় একজন ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি জানার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এবং পরবর্তীতে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পুকুর থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি কিরিচ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 14 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 23 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 23 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক