হোম
নির্বাচিত কলাম

এরিক এরশাদকে নিয়ে বিদিশা ও ট্রাস্টি বোর্ডের মধ্যে কেন এই টানাপোড়েন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৯ ৮:১৯ পূর্বাহ্ণ

arik-bidisha-mknewsbd

ফাইল ছবি

মা বিদিশা সিদ্দিকের সাথে এরিক এরশাদ বাংলাদেশের জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ছেলে এরিক এরশাদের দেখভাল নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে তার মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের গঠিত ট্রাস্টি বোর্ডের মধ্যে।বিদিশা সিদ্দিক বলছেন, তার প্রতিবন্ধী ছেলের দেখাশোনার ঘাটতির কারণে তিনি জেনারেল এরশাদের ভবন প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন। কিন্তু ট্রাস্টি বোর্ড থেকে বলা হচ্ছে, বিদিশা অবৈধভাবে প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন এবং তিনি রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।

হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট পার্কসহ বেশ কিছু সম্পত্তি নিয়ে একটি ট্রাস্ট গঠন করে যান। বোর্ড বলছে, জেনারেল এরশাদ সেই ট্রাস্টের টাকা থেকে তার ছেলে এরিক এরশাদের সমস্ত খরচ চালানোর কথা লিখিতভাবে বলে গেছেন। কিন্তু বিদিশা বলছেন, মি. এরশাদ মারা যাবার পর তার ছেলের দেখাশোনা ঠিক মত হচ্ছে না। তিনি অভিযোগ করেন তার ছেলে নানা রকম মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। এবং তারই এক পর্যায়ে এরিক তার মাকে প্রেসিডেন্ট পার্কে আসতে বলেন। বিদিশা সিদ্দিক বলছেন, “এরশাদ মারা যাওয়ার পরেই আমি ভীত ছিলাম যে আমার ছেলের ঠিক মত দেখা-শোনা করা হচ্ছে না। আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। গত ১৪ই নভেম্বর এরিক নিজেই আমাকে ফোন করে বলে-মা তুমি আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে।
আমি অনেক সাহস নিয়ে আসি। এখানে এসে আমার সন্তানকে আমি খুবই জঘন্য অবস্থায় পেয়েছি। সে খুবই ভয়াবহ, ভীত অবস্থায় ছিল, কথা বলতে পারছিল না। ক্ষুধায় কাঁপছিল। গা থেকে গন্ধ বের হচ্ছিল।কিন্তু ট্রাস্টি বোর্ড বিদিশার এই বক্তব্য অস্বীকার করেছে।

 এরশাদ।

এরশাদ।

হুসেইন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট পার্কসহ বেশ কিছু সম্পত্তি নিয়ে একটি ট্রাস্ট গঠন করে যান।প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিকের থাকাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না ট্রাস্টি বোর্ডের সদস্যরা। তারা বলছেন, এরিকের দেখা-শোনার ভার সম্পূর্ণভাবে ট্রাস্টের দায়িত্ব। তাদের কথা হলো: মা হিসেবে বিদিশা দেখা করতে পারেন কিন্তু সেখানে অবস্থান করতে পারবেন না। বিদিশা সিদ্দিক বলছেন, তার ছেলের দেখা-শোনা তিনি নিজেই করতে চান, সেটা যেখানেই হোক তার আপত্তি নেই, কিন্তু ছেলে এরিক চাইছে তিনি যেন প্রেসিডেন্ট পার্কে থেকে তার দেখা-শোনা করেন। ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর খালিদ আকতার বলছেন, “ট্রাস্টের একটা ডকুমেন্টে লেখা আছে ট্রাস্টের সব কিছু এরিক ভোগ দখল করবে। সেখানে বিদিশা প্রেসিডেন্ট পার্কে অবস্থান করলে সেও ভোগের অংশীদার হবে। যদি তার ছেলেকে নিজের কাছে রাখতে হয় তাহলে তাকে অন্য স্থানে রাখতে হবে।

এছাড়াও তিনি মনে করেছেন যে বিদিশা এরশাদ প্রেসিডেন্ট পার্কে থেকে আবারো রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারেন।মি.আকতার বলছেন, “বিদিশা প্রেসিডেন্ট পার্কে বসে বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ করছেন , তাদের ডাকছেন, তাদের সাথে আলোচনা করছেন সেটা তো ঠিক না। ট্রাস্টের পক্ষ থেকে থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিদিশা সিদ্দিক অবৈধভাবে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করেছেন। যার ফলে এরিকের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এরিক এরশাদের পক্ষ থেকেও গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তাকে ট্রাস্টের সদস্যের দায়িত্বে রাখা হলে তার জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। এরিক এরশাদ বলেছেন জিডিতে বলেছেন, তিনি তার মা বিদিশার সাথে প্রেসিডেন্ট পার্কেই থাকতে চান।

বিদিশা সিদ্দিক

বিদিশা সিদ্দিক

বিদিশা সিদ্দিক বলছেন, ছেলে এরিক এরশাদের ডাকেই তিনি প্রেসিডেন্ট পার্কে গিয়ে ওঠেছেন।
জেনারেল এরশাদের সম্পত্তি ভোগ করা এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে বিদিশা সিদ্দিক বলেন,আমি তো রাজনীতি নিয়ে এখন ভাবছি না। আমার সবচেয়ে বড় চিন্তা আমার অসুস্থ সন্তানকে নিরাপত্তা দেওয়া।তাই এরিককে বাঁচানোর জন্য, তার উপর যে নির্যাতন হয়েছে তার জন্য আমি আইনগত যা যা পদক্ষেপ নেয়া দরকার সেটা আমি আমার আইনজীবীর সাথে কথা বলে সেই পদক্ষেপ অবশ্যই নেব।জেনারেল এরশাদের সাথে বিদিশার বিবাহ বিচ্ছেদের পর এরিক কার কাছে থাকবে সে নিয়ে আদালতে আইনি লড়াই হয়েছে।
আদালতের নির্দেশে এরশাদ নিজের কাছে ছেলেকে রাখার অনুমতি পায়। আর বিদিশা ছেলেকে দেখার অনুমতি পায়।তবে জেনারেল এরশাদের মৃত্যুর পর বিদিশা বলছেন,এখন তিনি সেই দায়িত্ব নিতে চান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 7 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক