হোম
ধর্ম ও ইসলাম

উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের উদ্যোগে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেট থেকেঃ উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের উদ্যোগে কুতবে আলম, ফখরুল মুহাদ্দিসীন, শামসুল আরিফীন, রইসুল কোররা, শাহ সুফী, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৪ ফেব্রুয়ারি ২০২৩ইং শনিবার লন্ডনের সল্যান্ডার গার্ডেন্স মুসলিম কমিউনিটি সেন্টারে। সংগঠনের সভাপতি আল্লামা জিল্লুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে দুবাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায়, এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সরকারি আলিয়া মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস-প্রিন্সিপাল, প্রফেসর, হযরত মাওলানা ইব্রাহিম আলী। মাহফিলে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব ও উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী এবং উলামা পরিষদ বিয়ানীবাজার এর সহ-সভাপতি হাফিজ নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তাগণ শামসুল উলামা, বিশ্বনন্দিত সুফী সাধক হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:)’র আলোকিত জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। তাঁরা বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ্ ছিলেন সর্বগুণে গুনান্বিত একজন আল্লাহর ওলী। আর আউলিয়ায়ে কেরামের আলোচনা আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম। তিনি একদিকে কুরআন-হাদীস শিক্ষা দিয়েছেন, অন্যদিকে নির্জনে আল্লাহর যিকরে সময় কাটিয়েছেন। ইলমে হাদীস, ইলমে তাফসীর, ইলমে ক্বিরাত ও ইলমে তাসাউফে তিনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইলমে কিরাতের সনদ দিয়েছেন, হাদীস শরীফের সনদ দিয়েছেন। এগুলোর মাধ্যমে মদীনার সাথে তাআল্লুক সৃষ্টি হয়েছে। তিনি ইসলামের ব্যাপারে আপোষহীন ছিলেন। তাঁর জীবনে সরকার বা কোন ইসলাম বিদ্বেষী, ইসলাম ও মুসলমানের বিরেুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে সবার আগে গর্জে উঠতেন এবং সফলও হতেন।
যারা খালিসভাবে দ্বীনের খিদমত করেন তারাই অধিক সফল। জীবনভর তিনি দ্বীনের খেদমতের পাশাপাশি মানবসেবামূলক কর্মের মাধ্যমে নিজেকে আসীন করেছেন অনন্য উচ্চতায়। পরিশেষে, মিলাদ শরীফ পাঠান্তে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিরনি বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 7 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 7 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 7 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক