হোম
নাগরিক ভাবনা

উত্তরবঙ্গকে অবহেলা করার একটা সীমা থাকা উচিৎ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা:লায়ন আ্যাড, আব্দুল মজিদ: উত্তরবঙ্গকে অবহেলা করার একটা সীমা থাকা উচিৎ। উত্তরবঙ্গের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে অবহেলা ও বৈশম্য নেই, বিশেষ করে রেলপথে। ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন রয়েছে ৩টি। আন্তঃনগর এক্সপ্রেস তিনটি ট্রেন হচ্ছে, একতা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন (৭০৫), দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন (৭৫৭) এবং পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন (৭৯৩)।

একতা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি (৭০৫) ঢাকা থেকে ছাড়ে সকাল ১০:১৫ মিনিটে এবং পঞ্চগড়ে পৌঁছার কথা রাত ৯ টায়। এটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হলেও ট্রেনটি থামে ২৩টি রেলওয়ে স্টেশনে।

স্টেশনগুলো হলো: ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু-পূর্ব, মনসুর আলী, উল্লাপাড়া, ঈশ্বরদী, নাটোর, শান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়া, কিসমত এবং পঞ্চগড়। দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস (৭৫৭) ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে রাত ৮ টায় এবং পঞ্চগড়ে পৌঁছার কথা পরের দিন সকাল ৬:৪৫ মিনিটে। এটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হলেও এটি পঞ্চগড়ের পৌঁছাতে পথিমধ্যে ২৩টি স্টেশনে থামে। স্টেশনগুলো হলো; ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু-পূর্ব, মনসুর আলী, উল্লাপাড়া, ঈশ্বরদী, নাটোর, শান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়া, কিসমত এবং পঞ্চগড়।

পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি(৭৯৩) ঢাকা থেকে ছাড়ে রাত ১১:৩০ মিনিটে এবং পঞ্চগড়ে পৌঁছার কথা পরের দিন সকাল ৯:৫০ মিনিটে। ট্রেনটি পঞ্চগড় পর্যন্ত পৌঁছাতে মাঝে ৯ টি রেলস্টেশনে থামে। রেল স্টেশনগুলো হলো; ঢাকা বিমানবন্দর, নাটোর, শান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়।

পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতি ৯ টি রেল স্টেশনে। এটি মেনে নেওয়ার মতো। কিন্তু বাকি দু’টো আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ২৩টি রেল স্টেশনে, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। যদি ২৩ স্টেশনে থামাতেই হয় তাহলে ট্রেন দু’টির নাম আন্তনঃগর এক্সপ্রেস না রেখে নাম পরিবর্তন করে লোকাল ট্রেন বা অন্য কোনো নাম রাখার জন্য রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

যে ট্রেনটি ৯টি স্টেশনে থামবে সেটিও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আবার যেটি ২৩টি স্টেশনে থামবে, সেটির নাম আন্তনঃগর এক্সপ্রেস ট্রেন, এটি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটা খনার বচনের মতো “কানা ছেলের নাম পদ্মলোচন” এর মতো মনে হচ্ছে। সাবেক রেলমন্ত্রীর দায়িত্বে যারা ছিলেন, তারা তো রেলওয়ের হাজার হাজার কোটি টাকা লোকসান করে নিজেরা শত শত কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন।

ট্রেন পথে ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব ৫৮০ কিলোমিটার। এত দূরত্বের রেলপথে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে এত বিলম্ব এবং কষ্ট কি যাত্রীদের মেনে নেওয়া সম্ভব? এটা কিন্তু সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিবেচনা করেননি। তবে তিনি পঞ্চগড় রেল স্টেশনের নাম পরিবর্তন করে তার ভাই “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম” এর নামে নামকরণ করতে মোটেও বিলম্ব এবং ভুল করেননি।
আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন দু’টির স্টপেজের কথা শুনলে আশ্চর্য এবং হতবাগ না হয়ে কোনো উপায় নেই। পর পর কয়েকটি স্টপেজের কথা উল্লেখ করছি। জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি এবং পার্বতীপুরে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন দু’টি থামে। অথচ একটি থেকে আর একটি স্টপেজের দূরত্ব কোনো অবস্থাতেই চর থেকে পাঁচ মাইলের বেশি নয়।

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো রেলস্টেশন এবং জেলাশহর থাকা সত্বেও কোনো বিরতি ছাড়াই যদি ঢাকা-চট্রগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করতে পারে, তাহলে ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চার-পাঁচটি স্টপেজ দিলে অসুবিধাটা কোথায়?

বাংলাদেশ সরকারের বর্তমান রেলমন্ত্রী মহোদয় রেলপথে ঢাকা-পঞ্চগড়ের ৫৮০ কিলোমিটার দূরত্বের কথা বিবেচনা করে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন দু’টির স্টপেজ কমিয়ে চার থেকে পাঁচটি স্টপেজ করার দাবিটি পূরণ করে অবহেলিত উত্তরবঙ্গের জনগণের হৃদয়ে আপনি ভালোবাসার পাত্র হয়ে থাকার জন্য সবিনয়ে অনুরোধ করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 20 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক