হোম
নির্বাচিত কলাম

ঈদের  উপলক্ষে চলতে পারে যানবাহন, খুলতে পারে বিপণিবিতানও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুলাই, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঈদের  উপলক্ষে চলতে পারে যানবাহন, খুলতে পারে বিপণিবিতানও। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে আরোপ করা হয়েছে কঠোর লকডাউন বা বিধিনিষেধ। যা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। তবে চলমান লকডাউনের মধ্যেও প্রতিদিন ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় আগামী ২১ জুলাই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, ঈদের আগে বিধিনিষেধ শিথিল করা হবে কি না, যানবাহন চলা বা মার্কেট-শপিংমল খুলবে কি না?

এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদের মধ্যেও চলমান বিধিনিষেধ অব্যাহত থাকবে। তবে ঈদুল আজহায় কোরবানির পশু কেনাবেচা ও এ সংক্রান্ত সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করা হতে পারে। এ ছাড়া বিধিনিষেধ শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করতে পারে। একই সঙ্গে শপিংমল ও দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে বিষয়গুলো নিয়ে আগামীকাল সোমবার রাতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পর দিন অর্থাৎ আগামী মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে আজ রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যদি আমরা সংক্রমণ কমাতে চাই, তাহলে বিভিন্ন পর্যায়ে এ প্রক্রিয়াটি তথা বিধিনিষেধ অব্যাহত রাখতে হবে আমাদের। আবার আমাদের কোরবানির হাটও আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এই দুটি বিষয় কীভাবে সমন্বয় করা যায়, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। পশুর হাটগুলো আমরা কতটা নিয়ন্ত্রিত উপায়ে করতে পারি, সে বিষয় নিয়েও আলোচনা চলছে। ফরহাদ হোসেন বলেন, তবে বিধিনিষেধ শিথিল করা হলেও ঈদের ছুটিতে কেউ যাতে কর্মস্থল ত্যাগ করতে না পারেন সেজন্য নির্দেশনা দেওয়া হবে। ঈদুল আজহার মধ্যে মানুষের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।

কারণ আমাদের গত ঈদের (ঈদুল ফিতর) অভিজ্ঞতা ভালো নয়। ওই ঈদে মানুষ বাড়ি যাওয়ায় গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামও এখন আর নিরাপদ নয়। সরকার অনেকগুলো বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেমন করেই হোক আমাদের লক্ষ্য হলো করোনা নিয়ন্ত্রণ করা পশুর হাঁটে যাতে একা আসা যায়, হাটে যাতে বেশি সংখ্যক মানুষ না আসে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যাতে দ্রুত হাট থেকে বেরিয়ে যেতে পারে, এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে পারে সে ব্যবস্থাও থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 18 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 20 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 20 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 22 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 23 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক