হোম
নির্বাচিত কলাম

ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিলে উদ্বেগ, হাট বন্ধসহ ১৪ দিন লকডাউনের সুপারিশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২১ ১:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিলে উদ্বেগ, হাট বন্ধসহ ১৪ দিন লকডাউনের সুপারিশ। দেশে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী তখন ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে কোরবানির পশুর হাট বন্ধের পাশাপাশি আরো ১৪ দিন কঠোর লকডাউনের সুপারিশ করেছে কমিটি। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়, আবারো দেশে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সরকার লকডাউন শিথিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তা গভীর উদ্বেগের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কমিটির সদস্যদের উপস্থিতিতে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে ৬ দফা সুপারিশ করা হয়। সুপারিশগুলো হল।

ক. বর্তমানে সারাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অথচ এ অবস্থায় সরকার লকডাউন শিথিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করছে কমিটি। চলমান পরিস্থিতিতে কঠোর লকডাউন আরো ১৪ দিন বাড়ানোর সুপারিশ করছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

খ. লকডাউনের অংশ হিসেবে কোরবানির পশুর হাট বন্ধ রাখার প্রস্তাব করছে কমিটি। তবে প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করা যেতে পারে। অবশ্য সরকার যদি লকডাউন শিথিল করে কোরবানির হাট সীমিত পরিসরে পরিচালনার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কমিটির পক্ষ থেকে দেওয়া বিধিনিষেধসমূহ প্রয়োগের বিষয়ে সুপারিশ করা হলো।

গ. কমিটির ৪১তম বৈঠকে সরকারের পক্ষ থেকে সারাদেশে করোনা পরীক্ষার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করায় সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া পূর্ববর্তী সভায় জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বেসরকারি পর্যায়ে আরটি-পিসিআর পরীক্ষার মূল্য পুনঃনির্ধারণ করায় সরকারকে ধন্যবাদ জানানো হয় সর্বশেষ সভায়। দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা আরো বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি পর্যায়েও টেস্ট বৃদ্ধি করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কিটের দাম আরো হ্রাস পাওয়ায় আরটি-পিসিআর পরীক্ষার মূল্য কমিয়ে ১ হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেয় কমিটি।

ঘ. দেশের অনেক কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে বিদ্যমান শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে। এ অবস্থায় মানুষের চিকিৎসা নিশ্চিতকরণের জন্য ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা অতি জরুরি হয়ে পড়েছে। অবশ্য বিভিন্ন পর্যায়ে ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সভায় কমিটি এ উদ্যোগকে স্বাগত জানায় এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের অনুরোধ জানায়।

ঙ. আমাদের দেশে সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার পর ফাইজার, মডার্না এবং সিনোফার্ম থেকেও করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। একই সঙ্গে আবারো সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানায় কমিটি। তবে দ্রুত সময়ের মধ্যে আরো বেশি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনা, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের টিকার আওতায় আনা এবং নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া আরো সহজ করার পাশাপাশি অন্যান্য বিষয়ে সরকারকে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানায় কমিটি।

চ. চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেগুলো সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয় সভায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 1 day আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক