হোম
নির্বাচিত কলাম

ইলিয়াস কাঞ্চনের ১০০ কোটি টাকার মানহানি মামলা, শাজাহান খান ব্যাখ্যা দেবেন আদালতে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১০:০৬ পূর্বাহ্ণ

Actor-Yeliaskanchon-mknewsbd

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে নিরাপদ সড়কে দাবিতে আন্দোলনকারী ইলিয়াস কাঞ্চন একশ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন, আদালত তা গ্রহণ করেছে। মি: কাঞ্চন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ঢাকার জজ আদালতে মামলাটি করেছিলেন গত বুধবার। এ ব্যাপারে সাবেক মন্ত্রী এবং পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে আদালত । শাজাহান খান বলেছেন, তিনি আদালতের কাছে যথাসময়ে তার ব্যাখ্যা বা জবাব দেবেন। বৃহস্পতিবার শুনানির পর আদালত মামলাটি গ্রহণ করে। মি: কাঞ্চনের পক্ষের আইনজীবী মো: রেজাউল করিম বলেছেন, তার মক্কেলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ এনে তারা মামলাটি করেছেন। আদালত শাজাহান খানের প্রতি সমন দিয়েছে। তাকে এখন নিজে গিয়ে বা আইনজীবীর মাধ্যমে আদালতে ব্যাখ্যা দিতে হবে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ইলিয়াস কাঞ্চন বিভিন্ন সময় সড়ক পরিবহন শ্রমিকদের একটা বড় অংশের তোপের মুখে পড়েছেন। কয়েকমাস আগে সরকার পরিবহন আইন কঠোরতর করার পর মি: কাঞ্চনকে পরিবহন শ্রমিকরা বাস টার্মিনালগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। সেই প্রেক্ষাপটে গত ডিসেম্বরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং সাবেক মন্ত্রী শাজাহান খান তার বক্তব্যে ইলিয়াস কাঞ্চনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই বক্তব্যকেই উল্লেখ করে মামলাটি করা হয়।

শাজাহান খান

শাজাহান খান

শাজাহান খান বলেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি এখন জবাব বা ব্যাখ্যা দেবেন। আমি আমার ব্যাখ্যা দিয়ে দেবো। আমি ওনার বিরুদ্ধে অভিযোগ করি। উনি আমার বিরুদ্ধে অভিযোগ করেন। আমি সময়মতো আদালতে সব বলবো। ইলিয়াস কাঞ্চনের পক্ষের আইনজীবী মামলার শুনানিতে এই অভিযোগও তুলেছেন যে, অভিনেতা ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর ১৯৯৩ সাল থেকে ‘নিরাপদ সড়ক চাই’ নামের একটি সংগঠনের ব্যানারে আন্দোলন করে আসছেন। এই আন্দোলনে সমর্থন ক্রমান্বয়ে বেড়েই চলেছে বলেই তাকে বাধাগ্রস্ত করার কৌশলের অংশ হিসেবে বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে বলে তারা মনে করেন। তবে সিনিয়র আইনজীবীদের অনেকে বলছেন, দেশে মানহানির অভিযোগ সম্পর্কিত মামলা নিস্পত্তি হওয়ার নজির খুব কম।

সুপ্রিমকোটের আইনজীবী রাশনা ইমাম বলছিলেন, অনেক সময়সাপেক্ষ ব্যাপার। অনেক সময় মামলার নিস্পত্তি হতে ২০/২৫ বছরও লেগে যায়। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলো আগ্রহই হারিয়ে ফেলে। মানহানির মামলা নিস্পত্তি হওয়ার নজির খুবই কম। এধরণের মামলায় ব্যয়ও অনেক বেশি হয়। আইনজীবীরা বলছেন, মানহানির মামলায় ক্ষতিপূরণ যা দাবি করা হয়, তার আনুপাতিকহারে একটা মোটা অংকের কোর্ট ফি দিতে হয়। এই মামলাটি করার জন্য ইলিয়াস কাঞ্চনকে কোর্ট ফি দিতে হয়েছে ৫৭ হাজার ৫০০ টাকা। মামলার এই পর্যায়ে ইলিয়াস কাঞ্চন তার আইনজীবীর বাইরে নিজে কোনো মন্তব্য করতে চাননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক