হোম
অপরাধ

ইয়াবা,ফেন্সিডিল ও ট্যাপেনটাডোল ট্যাবলেটে ঝিনাইদহের বাজারে সয়লাব

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

এম.মাসুম আজাদ,ঝিনাইদহ প্রতিনিধি: ঔষধ প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটে ঝিনাইদহের বাজারে সয়লাব  হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে কিছু অসাধু চক্র এখনো ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এই ট্যাপেনটাডোল ট্যাবলেট এর  বাজারজাত অব্যাহত রেখেছে।

মাদকসেবিদের বিকল্প মাদক হিসাবে ব্যবহার শুরু হলেও বর্তমানে ট্যাপেনটাডোলেই আসক্ত হয়ে পড়েছে অনেকেই। বর্তমানের ঝিনাইদহের মাদকাসক্ত যুবকদের পছন্দের তালিকায়  এই

ট্যাপেনটাডোল ট্যাবলেট। যদিও ব্যথানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেট ‘ মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার। মাদকসেবীরা এই ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত করে ৮ জুলাই২০২০ইং তারিখে গেজেট প্রকাশ করেছে সরকার।

সেখানে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাবমতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারা অনুযায়ী ওই আইনে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ট্যাপেনটাডোল’কে তফসিভুক্ত করা হলো।

দেশের বাজারে কেনা-বেচা উৎপাদন নিষিদ্ধ হলেও ঝিনাইদহের বেশ কিছু ফার্মেসীতে দেদার্সে বিক্রি হচ্ছে এই ট্যাপেনটাডোল ট্যাবলেট। জানা যায় অন্যান্য মাদকের তুলনায় এই ট্যাপেনটাডোল ট্যাবলেটের দাম কম হওয়াতে আর সহজে হাতের কাছে  পাওয়ার কারনে দিন দিন এই ট্যাপেনটাডোল ট্যাবলেটের চাহিদা বাড়ছে,যার কারনে ভয়াবহ দিকে ঝুকে পড়ছে ঝিনাইদহের এই মাদকের ব্যাবহারকারীরা।

ভারতের সীমান্ত পার হয়ে নিয়মিত ঝিনাইদহের বিভিন্ন ফার্মেসীতে আসছে, প্রকাশ্যে বিক্রি না করলেও আড়ালে নিয়মিত বেশি কিছু ফার্বমেসী এই মাদক বিক্রি করছে। প্রকৃত মূল্য ১৭ টাকা থেকে ২২ টাকা হলেও মাদকাসক্তদের কাছে বিক্রি করছে ২০০ টাকা থেতে ৩০০ টাকায়, অধিক লাভের কারনে এই ট্যাপেনটাডোল ট্যাবলেটের ব্যাবসায় জড়িয়ে পড়েছে অনেক ফার্মেসী। অনুসন্ধানে জানা যায় শহরের আরাপপুর,মর্ডান মোড়,ট-বাজারের ভেতরে,ক্যাসেল ব্রীজের পাশে, সাবেক এমপি অপুর বাড়ির আশেপাশেসহ বিভিন্ন স্থানের কিছু ফার্মেসীতে দেদার্সে বিক্রি হচ্ছে ট্যাপেনটাডোল ট্যাবলেট।

ঝিনাইদহ শহরের কিছু মাদকসেবিদের সাথে কথা বলে জানা যায় , ইয়াবা ও ফেন্সিডিল এর বিকল্প  হিসাবে তারা প্রথমে ট্যাপেনটাডোল ট্যাবলেট সেবন শুরু করে,পরবর্তীতে এটাতেই তারা আসক্ত হয়ে পড়েছে। যারা ইয়াবা মাদকে আসক্ত তারা  ট্যাপেনটাডোল ট্যাবলেট ইয়াবার মতোই ফয়েল পেপারে গলিয়ে সেবন করে,আর যারা ফেন্সিডিল মাদকে আসক্ত তারা বিভিন্ন কপ-সিরাপের সাথে  এটা মিশিয়ে বা সরাসরি সেবন করে। অনেকটাই একই রকমের নেশা হয় বলেও তারা জানিয়েছে।

ভারত সিমান্ত পার হয়ে, বাই রোডে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কর্মিদের মাধ্যমে ও দেশের বিভিন্ন স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে  ঝিনাইদহের বাজারে সয়লাব হচ্ছে ট্যাপেনটাডোল ট্যাবলেট । প্রায় চুয়াডাঙ্গায় প্রশাসনের অভিযানে এই ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার হলেও ঝিনাইদহের ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরেই রয়েছে।

স্থানীয়রা জানান, গোয়েন্দা নজরদারি বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুর্বলতায় ট্যাপেনটাডোল ট্যাবলেটের মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মাদকের ব্যাপকতা রোধে অতিদ্রুত পদক্ষেপ নিতে হবে, দেশের যুবসমাজকে রক্ষা করতে, মাদক নিয়ন্ত্রণে আরো সোচ্চার হতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 13 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 19 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক