হোম
আইন-বিচার

ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, স্টাফ রিপোর্টারঃ শুক্রবার ১৮ নভেম্বর বিকেল ৪ টায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। জানা যায় গত ১১/১১/২২ ইং তারিখে পূর্ব শত্রুতার জের ধরে নাজিমখান ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলামের বড় ভাই আমিনুল ইসলাম লালের সাথে বারসুধাই গ্রামের আব্দুল আখের বসুনিয়ার সাথে সকাল ১১টায় তাঁদের  বাড়ি হতে বাছড়া বাজার গামী রাস্তায় কথা কাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারি হয়।

এসময় আমিনুল ইসলামের ছোটো ভাই নাজিমখান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন না। তবুও তার নামে মামলা দায়ের করা হয়। এরই পরিপেক্ষিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা মাইদুল ইসলামের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবী জানান স্থানীয় প্রশাসনের কাছে। সেই সাথে কোন নিরাপরাধ মানুষ কে যেন হয়রানি করা না হয় সেই দাবীও জানান বক্তারা।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নাজিমখান ইউনিয়ন পরিষদের (৬)জন ইউপি সদস্য অংশ গ্রহণ করেন। তারা হলেন মোসলেম উদ্দিন ইউপি সদস্য,শফিকুল ইসলাম ইউপি,নজির হোসেন ইউপি সদস্য,শহিদুল ইসলাম ইউপি সদস্য এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যর স্বামী মোফাছেল হোসেন ও ৭ নং ওয়ার্ডের ইপি সদস্য মইদুল ইসলাম। সমাবেশে উপস্থিত এলাকাবাসী ও বক্তাগন বলেন ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবী করেন এবং সেই সাথে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামানের কাছে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলামের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন আব্দুল আখের বসুনিয়ার ছেলের বউয়ের সাথে আমিনুল ইসলাম লালের ছেলে বেলালের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আমিনুল ইসলামের ছেলে বেলাল হোসেন আখের বসুনিয়ার ছেলের বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। এরই জের ধরে গত ১১ই নভেম্বর মারামারির ঘটনা ঘটে। এতে আহত হন আখের বসুনিয়ার ছেলে জাফর আলী। পরে তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আখের বসুনিয়ার স্ত্রী জাহানারা বাদী হয়ে আমিনুল ইসলাম সহ ৫ জনের নাম উল্লেখ করেন তৎসঙ্গে ৫/৭ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন। তবে এঘটনার সময় ইউপি সদস্য মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়ার সঙ্গে মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান বলেন,মামলা তদন্ত প্রক্রিয়াধীন অবস্থায় আছে সে অপরাধী কিনা পরবর্তীতে তদন্ত শেষে জানানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 5 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক