হোম
অর্থনীতি

আসন্ন ঈদ উপলক্ষে দোকান এবং শপিং মল খোলা রাখা নিয়ে মালিকদের সিদ্ধান্তহীনতা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মে, ২০২০ ১:০৪ অপরাহ্ণ

BD-eid-market-mknewsbd

ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষে দোকান এবং শপিং মল খোলা রাখা নিয়ে মালিকদের সিদ্ধান্তহীনতা। বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা করে থাকে রোজার ঈদের সময়। সোমবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে বলা হয় ১০ই মে থেকে সারাদেশে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং-মল খোলা রাখা যাবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়। কিন্তু এখন মালিকদের মধ্যে দোকান খোলা ও না খোলা নিয়ে এক ধরণের সিদ্ধান্তহীনতা দেখা দিয়েছে।

ইতিমধ্যে ঢাকার বড় দুটি শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছেঃ কিন্তু ঢাকার নিউমার্কেট, গাউসিয়া এবং চন্দ্রিমাসহ বেশ কয়েকটি বড় মার্কেট খুলবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঢাকার বাইরে বড় শহরগুলোর মার্কেট খোলা হবে কি না, সে সিদ্ধান্তও এখনো হয়নি। তবে, অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর উদ্যোগ হিসেবে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হলেও, এর ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এমন একটি সমালোচনা রয়েছে। সেই সঙ্গে, সংক্রমণের আশংকায় ঈদের বাজারে কেনাকাটা করতে যাওয়া নিয়েও ক্রেতাদের মধ্যে দ্বিধা ও সংশয় রয়েছে।

দোকান মালিকদের সিদ্ধান্তহীনতাঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতেই ঈদকে সামনে রেখে দোকান-পাট ও শপিং-মল খোলার অনুমতি দেয়া হয়েছে। অনুমতি পাবার পর মালিকেরা এখন সিদ্ধান্ত নিতে পারছেন না তারা দোকান খুলবেন কি খুলবেন না। ঢাকার নিউমার্কেট, গাউসিয়া এবং চন্দ্রিমাসহ বেশ কয়েকটি বড় মার্কেটের ব্যবসায়ী সমিতি জানিয়েছে, ১০ই মে থেকে দোকান খোলা হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি মালিকেরা। মালিকদের এক অংশ দোকান বন্ধ রাখতে চান, কিন্তু আরেকটি অংশ চান মার্কেট খোলা রাখতে। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেছেন, ব্যবসায়ী সমিতি কয়েক দফা মিটিং করেও এখনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি। আগামী শনিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।

আমাদের এক্সিকিউটিভ কমিটিতে এটা নিয়ে আলোচনা চলছে, কিন্তু এখনো আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি নাই। দুটি বিষয় মূলত আলোচনায় উঠে আসছে, এক হচ্ছে মার্কেট খুললে আমরা স্বাস্থ্যবিধি মেনে সেটা চালাতে পারবো কি না। আর দুই হচ্ছে আমাদের তো হাতে টাকা নাই, কর্মচারীদের বেতন কিভাবে দেব। এদিকে, কেবল ঢাকার মার্কেটই নয়, ঢাকার বাইরের বড় শহরগুলোর মার্কেট খোলার বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরের বড় মার্কেটগুলো খোলা হবে কি না, সে সিদ্ধান্ত নিতে আজ রাতে বৈঠকে বসবেন সমিতির নেতারা। তবে, দোকান মালিকদের একটি অংশ বলছে, অর্থনৈতিক কার্যক্রম শুরু করার দাবি জানানো হলেও, অধিকাংশ মালিকের এই মুহূর্তে দোকানের কার্যক্রম চালানোর প্রস্তুতি নেই।

বাংলাদেশে করোনাভাইরাস মোট শনাক্ত ১১ হাজার ৭১৯ জন, সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৭জন, মৃত্যু ১৮৬ জন

দোকান মালিক সমিতির সহ সভাপতি রেজাউল ইসলাম মন্টু বলেছেন, সব মালিকের হয়ত দোকান খোলার প্রস্তুতি এক রকম নয়। বেশির ভাগের কর্মচারী বাড়ি চলে গেছে। এখন ১০ তারিখে খুললে আমরা ঈদের আগে মাত্র ১৪ দিন সময় পাব, এই সময়ের জন্য কর্মচারীকে বাড়ি থেকে নিয়ে এসে আরেকটা ঝুঁকি তৈরি করবো কিনা। আবার মার্কেটে লোক আসবে কি না, সে উদ্বেগও আছে। লোক যদি না আসে তাহলে মার্কেট খোলা রেখে লাখ কী? এছাড়া ঈদের জিনিস তোলাই হয় নাই দোকানে, এখন নতুন করে অর্ডার করা বা ইমপোর্ট করার ঝক্কি তো কম নয়। এসব নিয়ে দুশ্চিন্তা আছে মালিকদের। তারওপর ছোট-বড় মার্কেট গুলোতে সামাজিক দূরত্ব রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কতটা মেনে চলা যাবে, সেটা বিবেচনা করছি আমরা। তিনি জানিয়েছেন, “অনেক মালিকই দোকান খুলতে চান, কারণ কর্মচারীদের বেতন দিতে পারছেন না তারা। দোকান না খুললে সেটা কোথা থেকে আসবে? খুলছে না যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং মল ইতিমধ্যে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল এবং যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ বলছে তারা মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মেদ আলমগীর আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, অল্প সময়ের মধ্যে ক্রেতাদের ভিড় সামাল দিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলা কঠিন হবে, এমন আশংকায় মার্কেট খুলবেন না তারা। সরকার যে সময়সীমা দিয়েছে ১০টা থেকে ৪টা, সেটা একটা সমস্যা, কারণ ঈদের শপিং-এ সাধারণত মানুষ আসে ইফতারের পর। তারওপর ওই সময়ের মধ্যে যে হাজার হাজার মানুষ আসবে, সোশ্যাল ডিসট্যান্স মেনে তাদের পরীক্ষা করে মার্কেটে ঢোকানো, এবং ঠিক সময়ে মার্কেট ক্লোজ করাটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হত।

দোকান মালিকদের জন্য প্রণোদনা কি আসবে?
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে মার্চের ২৫ তারিখ থেকে দেশের সব বিপণি বিতান বন্ধ রয়েছে। বাংলাদেশ দোকানমালিক সমিতি এর আগে মার্কেট বন্ধ থাকায় প্রতিদিনের আর্থিক ক্ষতির একটি হিসাব সরকারকে দিয়েছিল। ঈদের বাজারে উপচে পড়া ভিড় দেখা যায় প্রতিবছর যেখানে কর্মচারীদের বেতন দেয়ার জন্য আড়াই হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাব দেয়া হয়। সে প্রস্তাবে সরকার তখন কোন প্রতিক্রিয়া না দিলেও, সংবাদ মাধ্যমকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, একটি তহবিল গঠন করার বিষয়ে আলোচনা চলছে। সরকার তো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একটি ব্যবস্থা করেছে। এখন দোকান মালিকদের জন্য বিশেষ করে ছোট যারা, যাদের অন্য কোন ব্যবস্থা নেই তাদের জন্য এমন কিছু করা যায় কিনা, এফবিসিসিআই এবং বাংলাদেশ ব্যাংক মিলে এমন একটা ব্যাপার আলোচনায় রয়েছে বিস্তারিত পরে জানানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক