হোম
অপরাধ

আয়করের শুনানীর আগেই ফার্মেসীতে গিয়ে স্বাক্ষর নেন কর কর্মকর্তা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মে, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ আয়করের শুনানীর আগেই একটি ফার্মেসীতে গিয়ে জোরপূর্বক অর্ডারশিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে সাভার আয়কর সার্কেল ২৫৮, কর অঞ্চল- ১২ এর সহকারী কর কমিশনার রেজাউল গণির বিরুদ্ধে। এছাড়া করদাতার নাম ছাড়াই বাড়ি/ফ্ল্যাটের মালিকের কাছে নোটিশ পাঠানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বুধবার (২৪ মে) এমন অভিযোগ করেন সাভার থানা রোডের বণিক ফার্মেসীর মালিক রতন বণিক। এর আগে গত ১৪ মে ওই ফার্মেসীতে স্বশরীরে গিয়ে জোরপূর্বক অর্ডারশীটে স্বাক্ষর নেন ওই কর কর্মকর্তা।

বণিক ফার্মেসীর মালিক রতন বণিক অভিযোগ করে বলেন, আমি নিয়মিত আয়কর পরিশোধ করে আসছিলাম। আমার কোন বছরের আয়কর বাকি নেই। সময়মত পরিশোধ করে কাগজপত্র সংরক্ষণ করেছি। কিন্তু গত ২০২০-২০২১ অর্থবছরে আমার ফাইলটি আবারও অডিটভুক্ত করা হয়। আয়কর কর্মকর্তারা পুণঃতদন্তের নোটিশ করেন। এরপরেও আমার আয়কর চলমান ছিল। কিন্তু গত ১৪ মে কোন প্রকার শুনানি ছাড়াই আয়কর কর্মকর্তা রেজাউল গণি আমার দোকানে গিয়ে শুনানির অর্ডারশীট পড়ার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে স্বাক্ষর নেন। কোন কাগজে স্বাক্ষর নিলেন সেটাও জানার সুযোগ দেননি। তারা শুনানী না করেই শুনানীর কাগজে স্বাক্ষর নিয়েছেন যা রীতিমতো অন্যায়। গত সোমবার ২২ মে আমার স্বাক্ষর করা ওই কাগজটি ফেরত চাইলে কর্মকর্তাউ রেজাউল গণি বলেন ওই কাগজটি হারিয়ে গেছে।

আইনজীবি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, কোন কর্মকর্তাই এভাবে শুনানীর আগেই শুনানী সংক্রান্ত কোন কাগজেই স্বাক্ষর নিতে পারেন না। শুনানীতে করদাতা উপস্থিত না থাকলে কর্মকর্তারা একতরফা কর ধার্য্য করে কর কমিশনে পাঠাবেন।এ ব্যাপারে সাভার আয়কর সার্কেল ২৫৮, কর অঞ্চল- ১২ এর সহকারী কর কমিশনার রেজাউল গণি বলেন, সই করা কাগজটি অফিস থেকে হারিয়ে গেছে, সেটি খুঁজে পাচ্ছি না। অপর করদাতা বাজার রোডের আমিন টাওয়ারের মালিক রুহুল আমিনকে নাম-ঠিকানা ছাড়াই ডাকযোগে রেজিষ্ট্রেশন করে নোটিশ পাঠান এই কর্মকর্তা। এব্যাপারে করকর্মকর্তা রেজাউল গণি বলেন, আমরা আগে নোটিশে সই করি, পরে করদাতার ঠিকানায় পাঠাই। অফিস থেকে ভূলে এটি পূরণ করা হয় নি। এটা অফিসের ভূল ছিল। এ ব্যাপারে কর অঞ্চল-১২ ঢাকা’র কর কমিশনার মোঃ আবুল কালাম বলেন, কোন কর্মকর্তাই হাতে হাতে ফাইল নিয়ে কোন প্রতিষ্ঠানে যেতে পারেন না এমনকি অর্ডারশিটেও স্বাক্ষর নিতে পারেন না। এব্যাপারে আমি জেনেছি, বিষয়টি দেখবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 5 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 19 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক