হোম
অপরাধ

আদমদীঘিতে বিএনপির সম্পাদক মসজিদ কমিটির সভাপতিকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে মসজিদ কমিটির সভাপতিকে গলায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।অভিযোগ ওঠা ওই বিএনপি সাধারণ সম্পাদকের নাম আবু হাসান।

এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে থানায় আবু হাসান, শাওনসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন। ঘটনার দুইদিন পেড়িয়ে গেলেও আইনগত কোন পদক্ষেপ নেই বলে জানায় মসজিদ কমিটির লোকজন। এতেকরে তারা পুলিশের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার জুমার নামাজের দিনে আদমদীঘি সদর ইউনিয়নের ডহরপুর পূর্বপাড়া পীরপাল মসজিদে ঘটনাটি ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, আদমদীঘি ডহরপুর পূর্ব পাড়া পীরপাল মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। চলতি বছরে গত ১৬মার্চ আদালতের রায়ে ডিগ্রি হয়। আব্দুল হামিদকে সভাপতি নিযুক্ত করে আদালত রায় দেন। পদাধীকার বলে তিনি মসজিদের পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ২০ তারিখে শুক্রবার জুমার দিন মসজিদে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এরপর গত শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের দিনে মসজিদের ভিতরে কমিটি হিসাবনিকাশ নিয়ে আলোচনার সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হাসান ও তার তিন ছেলেসহ আরও কয়েকজন দলবদ্ধ ভাবে কমিটির লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুর হয়। একপর্যায়ে আবু হাসান হত্যার উদ্দেশ্যে মসজিদের সভাপতি আব্দুল হামিদকে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে৷ তাকে রক্ষা করতে মুসল্লী জায়দুল এগিয়ে আসলে আবু হাসানের দ্বিতীয় ছেলে নাস্তাইনের কাছে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করে। তখন জায়দুল হাত এগিয়ে দিলে তার হাতে গুরুতর জখম হয়।

এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় আবু হাসানের লোকজন শফিকুলের চাকু দিয়ে মুসল্লী লোকমান আলীকে মাথায় আঘাত করলে ডান হাত দিয়ে ঠেঁকালে হাতের আঙুল কেটে গুরুতর আহত তিনি। এরপর আবু হাসানের লোকজনের সঙ্গে মসজিদ কমিটির লোকজনের বেধড়ক মারপিট শুরু হয়। এতেকরে অনেকেই গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, তার ছেলে শাওন, নাস্তাইন সহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান জানান, ঘটনাটি এমন নয়। এই মসজিদ কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আব্দুল হামিদ দায়িত্ব নিয়ে আছে। গত ১৭ বছর সে কোন মসজিদে হিসাব দিতে পারিনি। এই বিষয়ে মুসল্লীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে এবং আমার ছেলেদের জড়ানো হচ্ছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত এজাহার দিয়েছেন মসজিদ কমিটি। তদন্তের আগেই তারা স্থানীয়ভাবে মিমাংসার জন্য চেষ্টা করছে এমন ম্যাসেজ আমাদের কাছে দিয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 15 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক