হোম
অপরাধ

১৯ মাস পর নওগাঁয় সুমন হত্যার রহস্য উদঘাটন,কঙ্কাল উদ্ধার,মূল আসামি গ্রেফতার।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নওগাঁ জেলা পুলিশের আরেকটি উল্লেখযোগ্য সাফল্য। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নেতৃত্ব ও তত্ত্বাবধানে দীর্ঘ ১৯ মাস পর নওগাঁ জেলার আত্রাই থানার বহুল আলোচিত সুমন হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি শাফিউলকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানির ডোবা থেকে ভিকটিম সুমনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ২০ জুন ২০২৪ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আত্রাই থানাধীন পয়সা গ্রামের বাসিন্দা সুমন (৩৯), পিতা মোঃ শাহাদাত হোসেন, নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে ২২ জুন ২০২৪ তারিখে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১১) করা হয়।

পরবর্তীতে বাড়ির পাশের একটি স্থানে ইটের টুকরার সঙ্গে রক্তের দাগ দেখতে পেয়ে পরিবার বিষয়টি পুলিশকে জানায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা নিখোঁজ সুমনের রক্ত বলে নিশ্চিত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪, তারিখ ১৫/১১/২০২৫, ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩৬৪/৩৪)। তবে দীর্ঘ সময়েও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তদন্ত কার্যক্রম জটিল হয়ে পড়ে।

প্রায় এক সপ্তাহ আগে ভিকটিম সুমনের পরিবার ও স্বজনরা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মামলার ডকেট পর্যালোচনা করেন। এরপর মামলাটি নতুন উদ্যমে তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), আত্রাই থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন শাফিউলকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। জবানবন্দিতে শাফিউল জানায়, ভিকটিম সুমন তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে ২২ জুন ২০২৪ তারিখ রাতে সে ও তার ছোট ভাই সায়েম মিলে সুমনকে ডেকে নিয়ে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে পাশে একটি নিচু জায়গায় মাটি চাপা দেয়। উল্লেখ্য, অভিযুক্ত শাফিউলের ভাই সায়েম কয়েক মাস আগে আত্মহত্যা করেন।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার বিকেলে আত্রাই উপজেলার পয়সা গ্রামের রমজানের পুকুরসংলগ্ন একটি পানির ডোবা সেচ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিকটিম সুমনের কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ভিড় করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ জেলার যে কোনো অপরাধ উদঘাটন ও অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধী যতদিনই আত্মগোপনে থাকুক, আইনের আওতায় আনা হবেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 1 day আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক