লাবু রহমান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ণ
১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় সবচেয়ে বিস্ফোরক মোড়। তদন্তের রেডার ও সিডিআরে রোকেয়া প্রাচীর নাম। বহু আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ ১৪ বছরের অচলাবস্থা ভেঙে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য।
ডেইলি ওয়াইডার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) একটি গুমের ঘটনার তদন্ত করতে গিয়ে এই হত্যা কাণ্ডের নতুন সূত্রের সন্ধান পেয়েছে, যার ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী তদন্তের আওতায় আসছেন।
জিয়াউল আহসানের সিডিআর (কল ডিটেইল রেকর্ড) বিশ্লেষণ করে এক সেনা সার্জেন্টকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি—হত্যা কাণ্ডের ঠিক দুই দিন আগে—জিয়াউল আহসান তাঁকে বড় ঘটনার আভাস দিয়ে রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন।
সেই ডিস্কের সাথে সাগর-রুনির নিখোঁজ ল্যাপটপের কোনো মেলবন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সিডিআরে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
যেহেতু ঘটনাটি আইসিটির বিচারিক এখতিয়ারভুক্ত নয়, তাই প্রাপ্ত সব নতুন তথ্য পিবিআই (PBI)-কে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ১২৯ বার তদন্ত প্রতিবেদন পেছানোর পর এই নতুন ক্লু মামলার সত্য উন্মোচনে কতটুকু ভূমিকা রাখে, এখন সেটাই দেখার বিষয়।