হোম
ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস টেস্ট ল্যাব চালু, কিন্তু পরীক্ষা কবে শুরু হবে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস টেস্ট ল্যাব চালু, কিন্তু পরীক্ষা কবে শুরু হবে? বাংলাদেশে  বিমান বন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য রোববার ছয়টি আরটিপিসিআর ল্যাব চালু করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে, এগুলো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে প্রস্তুত নয় এখনো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, ২৮শে সেপ্টেম্বর নাগাদ পূর্ণাঙ্গভাবে আরটিপিসিআর ল্যাবগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে পারবে।

তবে, তার আগে বেশ কয়েকটি ধাপের কাজ বাকি রয়েছে। এ বছরের অগাস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ মোট ছয়টি দেশের তালিকা প্রকাশ করে ঘোষণা দেয়, ওই দেশগুলো থেকে আরব আমিরাতে যেতে ইচ্ছুক যাত্রীদের সে দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা এবং ছয় ঘণ্টা আগে দুই দফায় করোনাভাইরাসের দুইটি পরীক্ষার ফল হাতে নিয়ে যেতে হবে।
এই নির্দেশনার কারণে এখন বাংলাদেশে আটকে পড়েছেন প্রায় ৫০ হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।

কর্তৃপক্ষ কী করছে?
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন, বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের প্রাথমিক কাজ শেষ হয়েছে। রোববার এমন ছয়টি ল্যাবে পরীক্ষামূলকভাবে ১০০জন যাত্রীর করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু করতে ৪৮ ঘণ্টা সময় দরকার। মি. রহমান বলেছেন, আমাদের ল্যাব ফ্যাসিলিটিজ নির্মাণ কাজ শেষ। আজ টেস্ট রান চলছে। সফল হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে, যে এগুলো প্রস্তুত।

তখন তারা আমাদের জানিয়ে দেবে যে কী পরিমাণ যাত্রীর পরীক্ষা তারা করতে পারবে। সে অনুপাতে আমরা এয়ারলাইন্স গুলোকে অবহিত করব যে তারা যেন টিকেট বিক্রি শুরু করে। তিনি বলেছেন, এজন্য ৪৮ ঘণ্টা সময় লাগবে। কারণ বিমানবন্দরে যে ছয়টি প্রতিষ্ঠান ল্যাব স্থাপন করেছে, তাদের এসওপি বা কর্মপদ্ধতি সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কাছে এই পরীক্ষা গ্রহণযোগ্য হচ্ছে কিনা, সে উত্তরের জন্য আমরা অপেক্ষা করছি। সব আনুষ্ঠানিকতা শেষে ২৮শে সেপ্টেম্বর থেকে এসব ল্যাব পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে এবং প্রবাসী বাংলাদেশিরা যাত্রা শুরু করতে পারবেন বলে আশা করছেন তিনি। এর আগে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের দাবিতে প্রবাসী কর্মীরা কয়েক দফায় বিক্ষোভ মিছিল এবং অনশন কর্মসূচী পালন করেন। বিক্ষোভের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত আরটিপিসিআর ল্যাব বসিয়ে সমাধানের আশ্বাস দেয়া হয়।

সে অনুযায়ী সর্বশেষ শনিবার ২৫শে সেপ্টেম্বরে এটি চালু হবার কথা ছিল। এদিকে, এই জটিলতার কারণে কর্মস্থলে ফিরতে পারেননি অনেক অভিবাসী শ্রমিক। অনেক কর্মীর ইতিমধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো বা শেষ হবার পথে।
কেউ আছেন যাদের ভিসার মেয়াদ এবং রিটার্ন টিকেট থাকলেও, সময়মত না পৌঁছাতে পারায় এখন নিয়োগকারী প্রতিষ্ঠান তাকে ফেরত নিতে চাইছে না। যে কারণে এখনো বিমানবন্দরে ও টিকেট বিক্রয়কারী এজেন্সিতে প্রতিদিন হাজির হচ্ছেন বিক্ষুব্ধ আরব-আমিরাত প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মূহুর্তে ছয়টি ল্যাব স্থাপন হলেও, ক্রমে এ সংখ্যা বাড়িয়ে বিমানবন্দরে ১২টি আরটিপিসিআর ল্যাব বসানো হবে। তখন ২৪ ঘণ্টায় তিন থেকে সাড়ে তিন হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 12 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 18 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »