হোম
আন্তর্জাতিক

সৌদি হামলার যৌথ অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ

Worlds-Leda-mknewsbd

ফাইল ছবি

ফ্রান্স,জার্মানি ও যুক্তরাজ্যের নেতারা সৌদি হামলায় ইরানকে দায়ী করেছেন। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করে এক যৌথ বিবৃতি দিয়েছেন ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতারা। তবে ইরান সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁদের বিরুদ্ধে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি উত্থাপনের’ অভিযোগ এনেছেন।
ইউরোপীয় নেতারা বলেছেন, এ হামলার ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তাঁদের কাছে নেই। তবে এই নেতারা ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চুক্তি মেনে চলার অঙ্গীকার করেছেন।
চলতি মাসের মাঝামাঝি সৌদি আরবে হামলার পরপরই ইরান মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর দায় স্বীকার করে। তবে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানই ওই হামলার জন্য দায়ী। যদিও তেহরান ওই হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ইয়েমেনের জনগণ তাদের প্রতিরক্ষামূলক বৈধ অধিকার প্রয়োগ করছে।’

১৪ সেপ্টেম্বর সৌদি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ১৪টি ড্রোন এবং সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার ফলে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেক বন্ধ হয়ে গেছে। এই হামলার জন্য সৌদি আরব ইরানকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রও এর জেরে দেশটিতে আরও সেনা মোতায়েন করেছে।

প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের একাংশে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এক বিবৃতি জারি করেন। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কাছে এটা স্পষ্ট যে, এই হামলার দায় ইরানের। এ ঘটনার অন্য কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও নেই। বিষয়টি আরও বিশদভাবে খতিয়ে দেখতে চলমান তদন্তকে আমরা সমর্থন জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদি কাঠামোর পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার সময় এসেছে।
এই তিন নেতা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির প্রতি তাঁদের ‘অব্যাহত প্রতিশ্রুতির’ কথা জানান। আনুষ্ঠানিকভাবে তাঁদের এ প্রতিশ্রুতি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সোমবারের বক্তব্যে বরিস জনসন ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আহ্বান জানান। মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘যদি এটি একটি বাজে চুক্তি হয়, আর আমি মেনে নিই যে এর অনেক ত্রুটি রয়েছে, তবে আসুন আমরা আরও ভালো একটি চুক্তি করি। আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন এক ব্যক্তি যিনি আরও ভালো চুক্তি করতে পারেন। তিনি বোঝেন, কীভাবে ইরানের মতো কঠিন এক অংশীদারের সঙ্গে বোঝাপড়া করতে হয়। সুতরাং আমি আশা করছি, ট্রাম্পের চুক্তি হলে ভালো কিছুই হবে।’ জেসিপিওএ সমর্থনের কথা জোর দিয়ে জানিয়েছেন বরিস জনসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বিশ্বশক্তির সঙ্গে নতুন চুক্তির আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেছেন, তিন ইউরোপীয় অংশীদার মার্কিন অনুমোদন ছাড়াই ‘তাদের দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব’ দেখিয়েছে। তিনি এক টুইট বার্তায় জানান, ‘জড়িত ব্যক্তিরা আলোচনার স্বাধীন পথ তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি এবং জিসিপিওএর সঙ্গে বেমানান অনুরোধের তোয়াক্কা না করলেই এ সমস্যার সমাধান হতে পারে। বর্তমান চুক্তির প্রতি সম্মতি না জানিয়ে নতুন কোনো চুক্তি হবে না।’ সৌদি আরবে হামলার সামরিক প্রতিক্রিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করে বলা হয়েছে, ইরান ‘যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত’।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 23 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 1 day আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 1 day আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 1 day আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক