হোম
নির্বাচিত কলাম

সৌদি আরবে নারী কর্মী:পাঠানো বন্ধ না করে যেসব সুরক্ষার কথা বলা হচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০১৯ ৭:২৮ পূর্বাহ্ণ

women-Saudi-mknewsbd

ফাইল ছবি

সৌদি আরব থেকে ফিরে আসা নারী শ্রমিকদের অনেকেই নির্যাতনের অভিযোগ তুলেছেন সৌদি আরবে বাংলাদেশী নারী শ্রমিকদের ওপর নির্যাতনের কোন ধরণের অভিযোগ আসলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারী শ্রমিকদের ওপর নির্যাতনের নানা অভিযোগের প্রেক্ষিতে কিছু সংগঠণ সম্প্রতি সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবী তুলে আসছে। তবে সরকার বলছে, শ্রমিকদের সুরক্ষার দিকেই তারা নজর দিচ্ছেন। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিয়াদে সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হল। এদিকে এ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব নারী প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে তারা ফিরে না আসা পর্যন্ত রিক্রুটিং এজেন্সি তাদের আবাসন ও অন্যান্য দায়িত্ব বহন করবে। সেই সঙ্গে নারী কর্মী যতদিন কর্মরত থাকবে ততদিন তার দায়-দায়িত্ব বাংলাদেশ ও সৌদি রিক্রুটিং এজেন্সি বহন করবে। নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত আইটি প্ল্যাটফর্মে কর্মীর বিস্তারিত তথ্য, সৌদি ও বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি এবং নিয়োগকর্তার তথ্য থাকবে। তবে সেই প্ল্যাটফর্মে বাংলাদেশ দূতাবাসের অ্যাপ্রুভাল থাকবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেবে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া যেসব নারী কর্মী কাজ ত্যাগ করে পালিয়ে রয়েছেন তাদেরকে পুলিশ নিয়োগকর্তার কাছে হস্তান্তর করবে না বলেও জানানো হয়। নারী কর্মিরা তাদের কাজের মেয়াদ শেষ করে দেশে ফিরে আসার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির থাকবে এবং এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস ও সৌদি শ্রম মন্ত্রণালয়কে জানাতে হবে। আর কেউ যদি মেয়াদ শেষ হওয়ার পর আবার কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই চুক্তি নবায়ন করতে হবে। তবে এই নবায়ন অবশ্যই বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত হতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্যবীমা নেই। অসুস্থ্য কর্মীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে, পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যবীমা করার জন্য নিয়োগকর্তাদের বাধ্য করতে সৌদি কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলেও জানানো হয়।
এছাড়া অভিযোগ থাকলে সৌদি শ্রম আদালতে মামলা করার পদ্ধতি আরো সহজ করা হবে বলেও আশ্বস্ত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরবে বর্তমানে ২ লাখ ৯৩ হাজার নারী শ্রমিক রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৮ হাজার ফেরত এসেছে। এই মুহূর্তে ২০০ জন নারী স্বেচ্ছায় বাংলাদেশে ফেরত আসতে চায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, এদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ৩৪ জন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ গুলো তদন্ত করে তাদেরকেও ফেরত নিয়ে আসা হবে বলেও জানান মিস্টার রেজা। তিনি বলেন,দূতাবাসকে নির্দেশ দেয়া হয়েছে কেস টু কেস তদন্ত করে আমাদের কাছে তথ্য পাঠাতে। এই চেইনের মধ্যে যারাই এটার সাথে জড়িত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সৌদি আরব থেকে ফিরে আসা কয়েকজন নারী শ্রমিক

সৌদি আরব থেকে ফিরে আসা কয়েকজন নারী শ্রমিক

সম্প্রতি বছরগুলোতে সৌদি আরব থেকে নারী শ্রমিক ফেরত আসার এবং সেখানে বিভিন্ন ধরণের নির্যাতনের অভিযোগ ওঠার পর সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবি ওঠে। বেসরকারি সংস্থা ব্র্যাক বলেছে, সেখানে ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগ নিয়ে এবছর ৯০০ জনের মতো বাংলাদেশী নারী গৃহকর্মি দেশে ফেরত এসেছে। ফেরত আসা নারী শ্রমিকরা ধর্ষণসহ নানাভাবে নির্যাতিত হওয়ার অভিযোগ করছেন। সংস্থাটি আরও বলেছে, সাম্প্রতিক সময়ে নারী শ্রমিকদের মৃতদেহ দেশে আসার সংখ্যাও বেড়েছে। এ বছর সৌদি আরব থেকে বাংলাদেশী নারী গৃহকর্মির ৪৮ জনের মৃতদেহ দেশে আনা হয়। তাদের মধ্যে ২০ জনই সৌদি আরবে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক