হোম
অপরাধ

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ তাহিরপুর রূপের রানী খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ ফুট, সেখানে ড্রেজার ও স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে বর্তমানে এর প্রস্থ বেড়ে আট থেকে দশগুণ হয়েছে।

এতে হুমকির মুখে পড়েছে এশিয়ার অন্যতম বৃহৎ শিমুল বাগানসহ আশপাশের কয়েকটি গ্রাম। পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে দুঃখজনক বিষয় হলো, গত কয়েক বছরে নদীটির এই পরিবর্তনের আড়ালে গড়ে উঠেছে প্রভাবশালী সিন্ডিকেট। দীর্ঘ ১৭ বছর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বিএনপির কিছু নেতাকর্মীও বালুমহাল দখল ও নিয়ন্ত্রণে ছিলেন। সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সরাসরি না থাকলেও অভিযোগ রয়েছে, বর্তমানে বিএনপির একটি প্রভাবশালী চক্র আড়াল থেকে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। ফলে দল পরিবর্তন হলেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি।

সরকার নির্ধারিত ইজারা বা টোল দেওয়ার পরও শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত টাকার বাইরে টাকা দিতে না চাইলে নৌকা বা বাল্কহেড আটকে রাখা হয়, এমনকি শ্রমিকদের মারধরও করা হয়। অনেক ক্ষেত্রে শ্রমিকদের বেঁধে রাখার অভিযোগও পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সীমান্ত নদী জাদুকাটায় টোল ট্যাক্সের নামে দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাঁদাবাজি চলছে। প্রতিটি নৌকা বা বাল্কহেড থেকে নির্ধারিত ৩০ পয়সার পরিবর্তে ১ টাকা ৩০ পয়সা পর্যন্ত আদায় করা হচ্ছে। ফাজিলপুর এলাকায় প্রায় ২০০ মিটারজুড়ে চারটি স্থানে ঘর নির্মাণ করে জাদুকাটা-১ ও জাদুকাটা-২ নামে রয়্যালটি আদায় করা হচ্ছে। এর পাশাপাশি বিআইডব্লিউটিএর নামে টোল, উপজেলা প্রশাসনের ক্যাশ কালেকশন এবং ইজারাদারের টোল—সব মিলিয়ে একাধিক স্তরে অর্থ আদায় চলছে।

অভিযোগ রয়েছে, ইজারাদার জবা মিয়া ও তার ভাই সারোয়ার আলম স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় শ্রমিকদের ওপর জোরপূর্বক চাঁদা আদায় করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌকা আটকে রাখা ও মারধরের ঘটনাও ঘটছে। অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলা ট্রলার (বাল্কহেড) নৌ-শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানায় একাধিক অভিযোগ দিয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সরেজমিন তথ্য সংগ্রহ করতে গেলে ইজারাদারের লোকজন সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। ব্যর্থ হলে তাদের লাঞ্ছিত করার চেষ্টা এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগও ওঠে। নৌকা মালিক আবুল হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় দুইদিন নৌকা আটকে রাখা হয়। পরে বাধ্য হয়ে নির্ধারিত টাকার বেশি দিয়ে নৌকা ছাড়াতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নেতা বলেন, ইজারাদার থাকলেও প্রকৃত নিয়ন্ত্রণ প্রভাবশালী একটি চক্রের হাতে। চাঁদা না দিলে শ্রমিকদের নির্যাতন করা হয়।

জেলা ট্রলার নৌযান শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেন, চাঁদাবাজি এখন আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। চাঁদা না দিলে মারধর ও নৌকা আটকে রাখা হচ্ছে। তাহিরপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার রুহুল আমিন বলেন, নিয়ম অনুযায়ী ৩০ পয়সা নেওয়ার কথা থাকলেও বেশি নেওয়া হচ্ছে। বিষয়টি অনিয়ম।

জাদুকাটায় চাঁদাবাজি আর নির্যাতনের বিষয়টিও স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার(ভূমি) শাহরুখ আলম শান্তনু। তিনি বলেন, জাদুকাটা নদীতে মাঝে মধ্যে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার খবর পাই। অতিরিক্ত টাকা আদায়ের খবর পেলে আমরা ব্যবস্থা নিই। তবে ইউএনও স্যার না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারছি না। চাঁদাবাজির বিষয়টি নিয়ে আপনারা ইউএনও এবং ডিসি স্যারের সঙ্গে কথা বলতে পারেন। তাদের বিরুদ্ধে একমাত্র স্যাররাই ব্যবস্থা নিতে পারেন। তবে গত ১৭ এপ্রিল শুক্রবার মব সৃষ্টি করে সাংবাদিকদের ফাঁসানোর চেষ্টার ঘটনায় তারা ক্ষমা প্রার্থনা করেছেন। এ রকম আর কখনও ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন ইজারাদার।

অরিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সমর কুমার পাল বলেন, এসব বিষয় নিয়ে অসংখ্যবার মিটিং এ কথা হয়েছে। চাঁদাবাজির বিষয়ে বেশ কিছু অভিযোগও পেয়েছি। এসবের সঙ্গে প্রভাবশালী গ্রুপ জড়িত। সব সময় তো আর ইউএনও আর এসিল্যান্ডরা সেখানে অবস্থান করতে পারে না। আমরা অভিযানে গেলে সেখানে কোনো লোকই মুখ খুলে বলে না। এসব চাঁদাবাজি বন্ধ করতে হলে সামাজিকভাবে আন্দোলন করার পরামর্শ দেন এই কর্মকর্তা। তবে এসব অনিয়মের সঙ্গে সরাসরি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব। ইজারা এবং টোল ট্যাক্সের বিষয়ে তথ্য জানতে চাইলে তথ্য অধিকারের আবেদন করার পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বশার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিআইডব্লিইটিএ, কাসকালেকশনে চাঁদাবাজি হচ্ছে বলে এ রকম আমরা খবর পেয়েছি। কেউ মামলা দায়ের করছে না। অভিযোগ করলেও পরে কাউকে খোঁজে পাওয়া যায়নি। যদি কেউ অভিযোগ দায়ের করত আমরা ব্যবস্থা নিতাম। তবে যেহেতু প্রশাসনে এসব ইজারা বা লিজ দিয়েছেন তারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারত। তবে নদীতে মাঝে মধ্যে লাশ পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা নিই। এই লাশের সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক নেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 53 minutes আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 58 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 hour আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 hour আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 24 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক