হোম
দুর্ঘটনা

সিরাজগঞ্জের শিক্ষার্থদের চুল কাটায় শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এক ছাত্রের বিষপানের দাবি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

সিরাজগঞ্জের শিক্ষার্থদের চুল কাটায় শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এক ছাত্রের বিষপানের দাবি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য দেওয়াকালে প্রকাশ্যে একজন শিক্ষার্থী বিষপান করেছেন বলে তার সহপাঠীরা দাবি করছেন। সেখানে আন্দোলনকারী একজন শিক্ষার্থী রাকিব খন্দকার দাবি করেন, “শামীম হোসেন নামের ঐ ছাত্রটি দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনে বক্তব্য দিচ্ছিলেন । এসময় হঠাৎ পকেট থেকে একটি বিষের বোতল বের করে প্রকাশ্যে তিনি (বিষ) পান করেছেন।

শামীম হোসেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। এরপর ঐ শিক্ষার্থীকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় চিকিৎসার জন্য। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিব হাসনাত বলেন শামীম হোসেন নামের এক শিক্ষার্থীকে দুপুর পৌনে ১টার দিকে ভর্তি করা হয়েছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে ঐ শিক্ষার্থী কী ধরনের বিষ পান করেছেন সেটা বলেননি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা। একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন তার (শামীম হোসেন) শরীরে বিষের কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। আমরা ২৪ ঘণ্টা (তাকে) পর্যবেক্ষণে রাখবো। প্রয়োজন হলে সদর হাসপাতাল বা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। শামীম হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও তিনি জানান।

শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় অনশনঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে শুক্রবার (২২ অক্টোবর) রাত থেকে দ্বিতীয় দফায় ফের অনশনে নামেন শিক্ষার্থীরা।
সিন্ডিকেট সভায় ওই শিক্ষিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় এ অনশন শুরু করেছেন তারা। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা সম্পর্কে আমি জেনেছি। তবে আমার মনে হয় ঘুমের ওষুধ জাতীয় কিছু খেয়েছে। এছাড়া যে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি। কিন্তু আরো কিছু তথ্যের প্রয়োজন রয়েছে। সেই কারণে সময় নেয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা অধৈর্য হয়ে পড়েছে, জানান আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং শিক্ষকরা গেলে রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেন, শিক্ষকরা সেখানে গেছে ছাত্রদের বোঝানোর জন্য। আশা করছি এর একটা শান্তিপূর্ণ সমাধান হবে। তিনি আরো জানান যে, আরো ২৭ দিন পর আরেকটি সিন্ডিকেট বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে একটা সিদ্ধান্ত নেয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন ঘটনার প্রায় একমাস পর সিন্ডিকেট সভা হয়, কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই তা মুলতবি ঘোষণা করে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত ঐ শিক্ষিকা বর্তমানে অস্থায়ীভাবে বহিষ্কার অবস্থায় আছেন।। কিন্তু শিক্ষার্থীরা চাইছেন তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হোক। এদিকে ঐ ছাত্রের বিষপানের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা এর প্রতিবাদে ঢাকা -পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে ঘণ্টাখানেক। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 3 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 4 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 7 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 22 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক