হোম
আন্তর্জাতিক

সিঙ্গাপুর সরকারের ঈদ উপহার ও আমাদের(প্রবাসী) ঈদ ভাবনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ মে, ২০২০ ৪:৩৫ পূর্বাহ্ণ

Singapore-Eid-mknewsbd

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুর, নাগরিক ভাবনাঃওমর ফারুকী শিপনঃ সিঙ্গাপুর প্রবাসী গতবছর এই সময় আমরা ঈদ নিয়ে নানান পরিকল্পনা করেছিলাম৷ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন৷ গতবছর কারো পরিবার দেশ থেকে ঈদ উপহার নতুন পাঞ্জাবী পাঠিয়েছিলো। অনেককে দেখেছি মোস্তফা সেন্টার থেকে নতুন পাঞ্জাবী কিনে এনেছে। তবে নিজে যত দামী পোশাক কিনি না কেন? পরিবারের নিকট থেকে প্রেরিত উপহার পেয়ে যে আনন্দ পাই , নিজে পোশাক কিনে সে আনন্দ পাই না। পরিবারের নিকট থেকে প্রেরিত উপহারের সাথে থাকে ভালোবাসার নিদর্শন। তারা কষ্ট করে মার্কেটে গিয়ে আমাদের জন্য পোশাক পছন্দ করে। বাসায় ফিরে পরম যত্নে তা প্যাকিং করে আমাদের জন্য পাঠায়। তাদের প্রেরিত উপহারের সাথে মিশে থাকে স্নেহের ছোঁয়া,তাদের ভালবাসা, তাদের শরীরের ঘ্রান। করোনাভাইরাসের কারনে এবার আর কোন উপহার পাওয়া কিংবা নিজে পোশাক কেনা সম্ভব হচ্ছে না।

তবে সিঙ্গাপুর সরকার আমাদের মুসলিমদের অনুভূতির কথা উপলব্ধি করতে পেরেছেন। তারা ইতিমধ্যে লকডাউনে থাকা ডরমিটরিগুলোতে অভিবাসী কর্মীদের জন্য নতুন জায়নামাজ, লুঙ্গি, পাঞ্জাবী, টুপি উপহার দিতে শুরু করেছে৷ সিঙ্গাপুর মুসলিম প্রধান দেশ নয় তবুও মুসলিমদের প্রতি তাদের ভালবাসা দেখে বিষ্মিত না হয়ে পারিনি। মানুষের প্রতি ভালবাসা, মানবতা কাকে বলে তা বিশ্ববাসী শিখতে পারে সিঙ্গাপুর সরকার ও জনগণের কাছ থেকে। মুসলিমদের জন্য উপহার পাঠিয়ে সিঙ্গাপুর সরকার মানুষের প্রতি মানুষের ভালবাসার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করল। সিঙ্গাপুরের সরকার ও জনগণের ভালবাসায় আমার মতো সাধারণ প্রবাসীরা অভিভূত।

আমার এক পরিচিত ব্যক্তি জায়নামাজ দেখিয়ে বলে, জায়নামাজটা বেশী পাতলা। আমি তাকে আর কিছু বলার সুযোগ দেয়নি তাকে থামিয়ে ধমক দিয়ে বললাম, উপহারকে উপহার হিসেবে দেখা উচিত এর মান নিয়ে বিবেচনা করা উচিত নয়।এই উপহার দিয়ে তারা আমাদের প্রতি ভালবাসা দেখিয়েছে আমাদেরও উচিত এই ভালবাসার বিনিময়ে তাদের জন্য মন থেকে দোয়া করা।এটা শুধু উপহার না আমাদের প্রতি তাদের সম্মান। তাদের কাছ থেকে উপহার পেয়ে আমি ব্যক্তিগত অত্যন্ত খুশি৷ কারন নামাজ পড়তে আমাদের জায়নামাজ লাগবে তারা তাও ভুলেনি৷ এটার মূল্য যাই হোক না কেন আমার কাছে মনে হচ্ছে এটা কোটি টাকার উপহার৷

সিঙ্গাপুরে ডরমিটরিতে আইসোলেশনে থাকা রনী মিয়া বলেন, ভাই বন্দী অবস্থায় আছি। তাই ঈদ নিয়ে পরিকল্পনা নেই। জানি না কবে এই বন্দী অবস্থা থেকে মুক্তি পাবো। এবার ঈদ নিয়ে কোন পরিকল্পনাই না থাকলেও সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে উপহার পেয়ে আমি আনন্দিত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হবার পর সরকারি হাউজিং ফ্লাটে অবস্থান করছেন সিঙ্গাপুর প্রবাসী আমিনুল ইসলাম। ঈদের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ঈদ মানে সকালে নতুন জামা পরিধান করে জামাতের সহিত ঈদের সালাত আদায় করা। সালাত শেষে বন্ধু, ভাই, প্রিয়জনদের জড়িয়ে কোলাকুলি করা৷ তাছাড়া আমরা বাংলাদেশীরা ঈদের দিন সেমাই, কোর্মা, পোলাও রান্না করে সবাই একসাথে খেতে পছন্দ করি। এবার করোনাভাইরাসের কারনে কিছুই হচ্ছে না। তবুও বলব ঈদ উপলক্ষে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে উপহার পেয়ে আমি আনন্দিত।

সে ঠিকই বলেছে করোনাভাইরাসের কারনে সিঙ্গাপুরে এবার ঈদের সালাত জামাতে আদায় করা সম্ভব হচ্ছে না। তবে ঘরে বসে ফেসবুক লাইভে আমরা তাকবির অনুসরণ করে সালাত আদায় করতে পারব ৷ করোনায় পজিটিভ জাহাঙ্গীর বর্তমানে তানজং পাগার টার্মিনালে অবস্থান করছে৷তার কাছে ঈদ ও রমজান সম্পর্কে জানতে চাইলে সে বলে, ভাই আমার জন্য দোয়া করবেন৷ করোনায় পজিটিভ হলেও আমার শারীরিক অবস্থা ভালো। তবে ডরমিটরিতে ফিরে যাবার জন্য মনটা অস্তির হয়ে আছে৷

ঈদ নিয়ে আমার কোন ভাবনা নেই। এখন শুরু একটাই ভাবনা কবে করোনাভাইরাস থেকে মানবজাতি মুক্তি পাবে৷ আমার শুধু একটাই চাওয়া আল্লাহ দ্রুত করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষা করো। এবারের ঈদ আমাদের জন্য এক বিচিত্র অভিজ্ঞতা হতে যাচ্ছে৷ তবুও আমি সবাইকে বলব করোনাভাইরাস থেকে নিজেকে, বন্ধুকে ও পরিচিতজনদের রক্ষা করতে সরকারি নির্দেশনাগুলো সকলের পালন করা উচিত ৷ মনে রাখবেন আমরা আমাদের অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালন না করলে করোনাভাইরাস থেকে আমাদের সহজে মুক্তি মিলবে না।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 7 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক