হোম
অপরাধ

সাভারে শীর্ষ সন্ত্রাসী কথিত বিএনপি নেতা মোশারফ গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভারের হেমায়েতপুরে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. রমজান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মোশাররফ হোসেন নামের কথিত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে আজ সন্ধ্যায় ডিএমপির মোহাম্মদপুর হতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন ঢাকা জেলা আন্তঃট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকছিলেন।৫আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। কথিত এই বিএনপি নেতা সাভারের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে। অন্যান্য আসামিরা হলেন, মোশাররফ হোসেনের গাড়ি চালক মো. লিটন (৩০), একই এলাকায় মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে মো. রাকিব হোসেন (৩০) ও মো. সজল (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন।

ভুক্তভোগী ব্যবসায়ী রমজান মিয়া সাভারের হেমায়েতপুরের মৃত আলী খাঁনের ছেলে। তিনি গ্লোব কোম্পানির পরিবেশক হিসাবে ব্যবসা করে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রমজান মিয়া সাভারের হেমায়েতপুর এলাকায় মোরছালিন ভ্যারাইটিস স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ মোশাররফ হোসেন ও তার বাহিনী ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

দাবিকৃত চাঁদা না দিলে গত ৩১ ডিসেম্বর রাত ১০ টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে রমজানকে মোশাররফের অফিসে তুলে নিয়ে যায় তার বাহিনী। পরে দাবিকৃত চাঁদা চেয়ে বেধড়ক মারধর করে। এসময় রমজানের পকেটে থাকা ব্যবসার ১ লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় মোশাররফ। বাকি ১ লাখ টাকার জন্য হেমায়েতপুরের গ্রীন সিটি সংলগ্ন মোশাররফ হোসেনের ব্যক্তিগত অফিসের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেধে রাত ২ টা পর্যন্ত লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ব্যাপক আহত করে।

পরে মোশাররফ তার হাতে থাকা অস্ত্র বের করে তার পায়ে গুলি করে এবং তারা হেমায়েতপুর ভাঙা ব্রিজের পাশে রমজানকে ফেলে চলে যায়। এঘটনায় স্থানীয়দের সহায়তায় তার ভাই রমজানকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোশাররফসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী রমজান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক