হোম
আইন-বিচার

সাভারে ফটোগ্রাফার কৃষ্ণ হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে ছুরিকাঘাত করে ফটোগ্রাফার কৃষ্ণ সরকার (৪০) নামের এক যুবককে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার ( ০৩ জুন) বিকালে সাভার পৌরসভার আরাপারা বটতলা এলাকায় সাভারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরন সাহার সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, সাভারে গত কয়েক মাসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি হত্যার মত ঘটনাও ঘটেছে।

সম্প্রতি মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণ সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটে নয়নসহ আরও কয়েকজন। এভাবে সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে কৃষ্ণ সরকারকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। মানববন্ধনে নিহত কৃষ্ণ সরকারের স্ত্রী জয়া সরকার বলেন, যারা আমার স্বামীকে মেরেছে। তাদের দ্রুত বিচার চাই। তাদের সবার ফাঁসি চাই। আমার ছেলেটা এতিম হয়ে গেলো। তার বাবা নাই। তাকে তো আর ফিরে পাবো না। তবুও দোষীদের যেনো ফাঁসি দেওয়া হয়।

নাগরিক কমিটির সাভার উপজেলার সভাপতি কৃষিবিদ ঠান্ডু মোল্লা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেন মিলন বলেন, আজ কৃষ্ণ সরকারের মা, বিধবা স্ত্রী ও তার ছেলেকে কে দেখবে? এই পরিবারের পাশে দারাতে সাভার উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি করছি। কারণ কৃষ্ণ সরকারই ছিলো এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

উল্লেখ্য,গত সোমবার (৩০ মে) রাত ১০ টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদার বাড়ী পুকুর পাড়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার কৃষ্ণ সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 58 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক