হোম
ঢাকা

সাভারে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ ঢাকার সাভারে ঈদ যাত্রায় কেউ যেন বিশৃঙ্খলা, প্রতিবন্ধকতা ও অপরাধ সংঘটিত করতে না পারে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তার জন্য পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। ২৫০ জন দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ কালে এই কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় সাভার সরকারি কলেজ মাঠে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।

ঈদ উপহারের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। ঈদ সামগ্রী বিতরণকালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি । এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একটি পরিবার যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে উদ্দেশ্যেই আমাদের এই সল্প প্রয়াস।

ঈদ উপহারসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে আমরা প্রথমেই চেষ্টা করেছি রাস্তার দুই পাশে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে। যে সমস্ত জায়গায় রাস্তাঘাট ভাঙ্গা ছিল তা সংশ্লিষ্টদের নিয়ে মেরামতের ব্যবস্থা করেছি। যেসব স্থানে সমস্যা হওয়ার কথা তা আগে থেকেই নিরসনের সর্বাত্মক পদক্ষেপ রাখা হয়েছে।
এছাড়াও ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে ডিএমপি, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর টাঙ্গাইল জেলা পুলিশসহ সবার সমন্বয় করা হয়েছে। যে সমস্ত জায়গায় আমাদের সীমানা রয়েছে, সে সমস্ত জায়গায় তাৎক্ষণিক সমস্যা নিরসনে ছোট ছোট টিম করে দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় চব্বিশ ঘন্টা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সুপার আরো বলেন, সমন্বয়ের মাধ্যমে পুলিশ দুই ভাগে কাজ করবে । রাস্তায় কোন গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতের জন্য পুলিশের পক্ষ থেকে মিস্ত্রিরও ব্যবস্থা করে রাখা হয়েছে। তিনি বলেন, ঈদ যাত্রায় কেউ যেন বিশৃঙ্খলা, প্রতিবন্ধকতা ও অপরাধ সংঘটিত করতে না পারে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তার জন্য পুলিশ সর্বদা সতর্ক রয়েছে । ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় সবাই যেন নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা করতে পারে সে ব্যাপারে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যাডমিন) আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, পৌর কমিউনিটি ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক আনতাজ আলী, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদসহ পুলিশের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 29 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 7 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 19 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 20 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 23 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 23 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 23 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক