হোম
আইন-বিচার

সাভারে এসিল্যান্ড ছুরিকাঘাতের ঘটনায় আরও ৬ জন গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২ ২:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে পটুয়াখালীর এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের ঢাকা ও সাভারের বিভিন্ন স্থান থেকে আরও ৬ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সাভার মডেল থানার কনফারেন্স কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান। এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাতে সাভারের বিভিন্ন স্থান থেকে আসামীদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের ছাত্তারের ছেলে মোঃ নাঈম (২০), ঢাকার পশ্চিম ভাষানটেক এলাকার কামালের ছেলে মোঃ কামরুল হাসান (২২), মানিকগঞ্জ জেলার৷ সাটুরিয়া থানার তিল্লিচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০), পাবনা জেলার বেড়া থানার ছোটো পায়না গ্রামের মোঃ দুলালের ছেলে মোঃ আরমান (২১) ও মোবাইল বিক্রেতা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খালশি গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই অস্থায়ীভাবে সাভারের বিভিন্ন স্থানে বসবাস করতো। পুলিশ জানায়, গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট-বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।

১৪ নভেম্বর বিকেলে অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন আবু বক্করের ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনায় এর আগে সন্দেহের জেড়ে টেরা রাসেল নামের একজনকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে রয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান বলেন, ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই আসামীদের সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই এর সাথে সরাসরি জড়িত ৫ জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানীকেও গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইকারীদের ব্যবহৃতদের ছুরিটিও। তাদের দুপুরে আদালতে পাঠানো হবে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই মাদক গ্রহণ করতো। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 15 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক