হোম
ঢাকা

সাভারে আরও তিন অনিবন্ধিত ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মে, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে আরও তিন অনিবন্ধিত ক্লিনিক হাসপাতল ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে সিলগালা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর আগেও তিনটি ক্লিনিক সিলগালা করা হয়। রবিবার (২৯ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিস্ট) ডাঃ নাজমুল হুদা মিঠুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

Open photo

মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মিঠু বলেন, সকল অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশনা পাওয়ার পর সাভারে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের শর্তাবলি পূরণ না করায় সাভার পৌরসভার আনন্দপুর এলাকার দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাসস্ট্যান্ড এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল এবং হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাদের অনুমোদনের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। এসময় প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করে দেয়া হয়েছে। অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার সাভার স্পেশালাইজড হাসপাতাল এবং আনন্দপুর এলাকার ভার্ক মা ও শিশু ক্লিনিককে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, আজ উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে এবং আরো দুটি প্রতিষ্ঠানকে নিবন্ধনের কাগজ আপডেট করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরোও বলেন সাভার উপজেলায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট একটিও অবৈধ প্রতিষ্ঠান চলতে দেওয়া হবেনা। সকল অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সায়েদুর রহমান, কার্ডিওলোজিস্ট ডাঃ আশরাফ ও সাভার মডেল থানার উপপরিদর্শক মাহমুদু হাসান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 4 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 10 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 24 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক