হোম
ঢাকা

সাভার পঞ্চবটী আশ্রমে ১৮টি ফ্যানসহ পূজার মূল্যবান মালামাল চুরি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মে, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারের নামাবাজার এলাকায় উপজেলার সবচেয়ে বড় পঞ্চবটী আশ্রমের মালখানা থেকে ঔতিহ্যবাহী পুঁজার সরঞ্জামাদিসহ প্রায় ১৮ টি সেলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। আশ্চর্যের বিষয় হলো মালখানার তালা অক্ষত থাকলেও এমন চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আশ্রম পরিচালনা কমিটি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল তিনটার দিকে সাভার নামাবাজারের পঞ্চবটী আশ্রমের সভাপতি বৈদ্যনাথ সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আশ্রমের মালখানার সর্বদা তালাবদ্ধ অবস্থায় থাকে। যার চাবি আশ্রমের কেয়ারটেকার খগেন চন্দ্রমনি দাশ ও তার স্ত্রী তিলি রানীসহ আরও চারজনের কাছে রয়েছে। হঠাৎ তিন থেকে  চার দিন আগে জানাজানি হয় আশ্রমের মালখানায় থেকে পূজার মুল্যবান সরঞ্জাম ও ১৮ টি সেলিং ফ্যান উধাও হয়ে যায়। কিন্তু মালখানার তালা অক্ষত অবস্থায় দেখা যায়। এছাড়া ওই কক্ষের কোন ধরনের চুরির চিহ্ন দেখা যায় নি। অর্থাৎ দরজা জানালা সব ঠিকঠাকই রয়েছে। শুধু ভিতর থেকে উধাও হয়েছে প্রায় ৮০ হাজার টাকার মালামাল। আশ্রম ক্লোজ সার্কিট (সিসি ক্যামেরা) ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হলেও এখনও চুপচাপ রয়েছে আশ্রম কমিটি।

এব্যাপারে আশ্রম কমিটির সভাপতি বৈদ্যনাথ সাহা বলেন, আশ্রমে চুরি হওয়ার ঘটনাটি সত্য। কিন্তু কিভাবে চুরি হয়েছে বুঝতে পারছি না। আপনি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাপসের সাথে কথা বললে বিষয়টি জানতে পারবেন।

তালা অক্ষত থাকলেও ভোগের ঘর থেকে চুরির বিষয়টি জানতে চাইলে তাপস চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ওইটা ভোগের ঘর না, ভোগের ঘরের দ্বিতীয় তলা থেকে চুরি হয়েছে। স্টোর রুম থেকে চুরি হয়েছে।  আমরা একটা সাধারণ ডায়েরি করবো ভাবছি। তার আগে নিজেরাই একটু তদন্ত করছি।

আশ্রমের কেয়ারটেকার খগেন চন্দ্র মনি দাশ বলেন, আশ্রমের যতো চাবি রয়েছে তা আমার স্ত্রী তিলি রানী ও আমার কাছে থাকে। আমরা ৮ বছর ধরে দায়িত্বে রয়েছি। আমাদের কাছ থেকে আশ্রম কমিটির চার জনের কাছে চাবি যায়। আর চাবি সেই চারজনের কাছেও থাকে। স্টোর রুমে তালা দেওয়া আছে কিন্তু কিভাবে চুরি হলো বুঝতে পারিছি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, এধরণের কোন অভিযোগ আমরা এখনও পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 31 minutes আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 15 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক