রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলছে পাইকারি রমরমা ইয়াবা ব্যবসা। পৌরসভার ৯ নং ওয়ার্ডের আনন্দপুর ইউনাইটেড হসপিটালের পিছনে মতিনের বাড়ি ওখানে সবাই চিনে । ওই বাড়িতে মতিন ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে আর সেখান বসে ঢাকা জেলা থেকে শুরু করে মানিকগঞ্জের সিংগাই নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় লোক এসে ইয়াবার চালান ডেলিভারি নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, মতিনের এই বাড়িতে লোকজন আসতে দেখা যায়। আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার তারা চলে যায়। প্রায় প্রায় এরকম লোকজনের যাওয়া আসা চলতেই থাকে। আমরা জানতে পারলাম এই সব লোক পাইকারি ইয়াবা নিতে আসে।
আমরা ও আমাদের ছেলেমেয়েরা এখানকার যুবকেরা রাত দিন ভয় আতঙ্কে থাকে অজানা কোন বিপদ এসে পড়ে আমাদের ঘাড়ে ।
স্থানীয় এক মুরুব্বী বলেন: আমরা জানতে পারি মতিন পাইকারি ইয়াবা বিক্রি করে এই বাড়িতে।আমরা এখানে যারা বসবাস করি সকলেই মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভার প্রশাসনে বিনীতভাবে অনুরোধ করছি মতিনের পাইকারি ইয়াবা ব্যবসা বন্ধ করে তার বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নিবেন।
সাভারের পৌরসভার থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে এরকম পাইকারি মাদক ব্যবসায়ী আছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত দাপটে শহীদ ব্যবসা করে যাচ্ছে। এই সমাজের মানুষ ও প্রশাসন এদের বিরুদ্ধে এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামীতে আমাদের ভয়াবহ পরিস্থিতি পার করতে হবে। সমাজ পরিবেশ ও মানুষের জীবন বাঁচাতে এইসব বড় বড় পাইকারি মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে এমন শাস্তি দিতে হবে তারা যেন সমাজের কোন স্থানে দাঁড়াতে না পারে।