হোম
নির্বাচিত কলাম

রাজারহাটে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ছিনাই ইউনিয়নের বটতলা আমিন বাজারে মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি-এই স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৯ সেপ্টেম্বর বাদ মাগরিব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন। মহিধর যুব সমাজ ও সর্বস্তরের জনগণের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম।

তার বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। প্রতিটি পাড়ায় মহল্লায় নজরদারি বাড়াতে হবে এবং যেকোনো মাদক সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নিজামুল হক নিজাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী ছিনাই ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম বেলালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অন্য বক্তারা বলেন,মাদক আজ গ্রাম থেকে শহর- সবখানে ছড়িয়ে পড়েছে। এই অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে পরিবার, শিক্ষক, সমাজের নেতৃত্ব-সবাইকে একসাথে কাজ করতে হবে। যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকে আসক্ত হয়, দেশ পিছিয়ে পড়বে। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করা উচিত।

সমাবেশে স্থানীয় শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, ছাত্র-যুবক এবং গ্রামীণ সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল জনসমাগম ঘটে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমজান আলী, সহঃ সভাপতি মহিধর রিফিউজি যুব সংঘ।বক্তারা একযোগে মাদককে না বলার শপথ নেন এবং এলাকা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 41 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 20 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক