ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেল ৫টায় কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসওএস চিলড্রেনস ভিলেজের পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির কুড়িগ্রামের উদ্যোগে এবং আল-হেরা ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই)-এর সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। এসওএস-এর কো-অর্ডিনেটর মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন এসওএস-এর প্রোগ্রাম সহকারী মোঃ রিয়াজুদ্দিন, ভলান্টিয়ার রফিকুল ইসলাম ও তাজমিন নাহার।
আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়্যেদুর রহমান শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা সৌভাগ্যবান। যদি আপনারা বাল্য বিয়ে না দিয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। তিনি বাল্যবিয়ের কুফল ও সামাজিক জটিলতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য কাজল কুমার রায়, আবাসন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুস সোবহান, আল-হেরা ফাউন্ডেশনের উপদেষ্টা মজনু সরকার ও পল্লী চিকিৎসক মাহমুদুল হাসান প্রমুখ।