হোম
নির্বাচিত কলাম

রাজধানী ঢাকায় চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে নগরবাসী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ মে, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে নগরবাসী। প্রায় প্রতিনিয়তই রাজধানী ঢাকায় চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে নগরবাসী। বিশেষ করে, ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনাও অনেক ঘটছে যে, রিকশায় যাওয়ার সময় টান দিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এতে রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। এই অবস্থায় নগরবাসীর চলাচল তথা ঢাকাকে একটি নিরাপদ রাজধানীতে পরিণত করতে বেশ কিছু পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির মিডিয়া উইং থেকে নগরবাসীকে পরামর্শগুলো দেওয়া হয়েছে।

ডিএমপির ৮ দফা পরামর্শ হলো-

১. রিকশায় করে কোথাও যাওয়ার ক্ষেত্রে ব্যাগ কোলে রাখবেন না। কারণ ছিনতাইকারী মোটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিতে পারে। এতে রিকশা থেকে পড়ে গিয়ে আপনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। তাই ব্যাগ থাকলে তা দুই যাত্রীর মধ্যখানে রাখুন। রিকশায় একা থাকলে ব্যাগ নিরাপদে রাখবেন। এ ছাড়া রিকশায় চলাচলের ক্ষেত্রে হুড তুলে রাখবেন।

২. অনুমোদিত কোনো রাইড শেয়ারিংয়ের যানবাহনে চলাচল করুন। অনুমোদনবিহীন কোনো যানবাহনে যাতায়াত করবেন না।

৩. অপরিচিত কোনো এক বা একাধিক ব্যক্তির সঙ্গে মাইক্রোবাস কিংবা প্রাইভেটকারে যাতায়াত করা থেকে বিরত থাকুন। কোনো গাড়িতে উঠার আগে সম্ভব হলে গাড়ির নম্বর টুকে রাখুন এবং নম্বরটি নিজস্ব কারো কাছে দিয়ে রাখুন।

৪. গলিপথ অথবা নির্জন রাস্তা দিয়ে একা চলাচল করা থেকে বিরত থাকুন। বিশেষ করে, খুব ভোরে রাস্তায় একা চলাচল করা থেকে বিরত থাকুন।

৫. রাতে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ। তাই আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন।

৬. কোনো যানবাহনে উঠলে ওয়ালেট বা মোবাইল ফোন প্যান্টের পেছনের পকেটে না রেখে সামনের পকেটে রাখুন। কারণ পেছনের পকেট নিরাপদ নয়। মোবাইলটি হাতেও রাখতে পারেন। এতে ছিনতাইকারীরা সহজে তা ছিনিয়ে নিতে পারবে না।

৭. সর্বদা নিজের মোবাইল ফোন অথবা মানিব্যাগে থানার মোবাইল নম্বর সংরক্ষণ করুন, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য নিতে পারেন।

৮. নিজের কাছে থানার মোবাইল নম্বর না থাকলে ৯৯৯ জরুরি সেবায় ফোন করতে পারেন এবং প্রয়োজনীয় পুলিশি সেবা নিতে পারেন।

ডিএমপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে আরো বলা হয়, আসন্ন যেকোনো বিপদের হাত থেকে বাঁচতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি আপনার নিজের সচেতনও দরকার। তাই আপনার নগরীকে নিরাপদ রাখতে সব সময় আপনার পাশেই রয়েছে ডিএমপি। আপনিও সচেতন হোন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 6 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক