রফিকুল ইসলাম জিলু, বুর্যো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
পবিত্র রমজান মাস শুরু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাভারের গেন্ডা ও আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।সকালে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বাজারের প্রতিটি আড়তে গিয়ে পণ্যের দাম এবং ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করেন তিনি।
অভিযানে সরকারি নির্দেশনা থাকলেও মূল্য তালিকা
প্রদর্শন না করায় সাভারের পাঁচটি দোকানে ১৩ হাজার টাকা ও আশুলিয়ায় একটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু দোকানকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এসময় বাজারে আসা সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন তারা। ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে সঠিক দামে পণ্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান শেষে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, রমজানে বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। কোনো অবস্থাতেই বাড়তি দাম নিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||