হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বরখাস্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ আদালতের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে। ট্রাম্প প্রশাসন সরকারি এজেন্সিগুলোকে জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই করতে হবে এবং বাজেট কমাতে হবে।

তার আগে আদালতের এই নির্দেশ এলো।সরকারি খরচ কমাতে প্রশাসনে ব্যাপক ছাঁটাইয়ের পথে হেঁটেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেছে আদালতে। মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদাভাবে রায় দিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি অসুবিধা আছে। দুজনেই জানিয়েছেন, কর্মীদের আপাতত কাজে বহাল করতে হবে।

মেরিল্য়ান্ডের জেলা বিচারক তার নির্দেশে বলেছেন, ১৮টি এজেন্সি যারা প্রবেশনারি অফিসারদের ছাঁটাই করেছিল, তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানেনি। বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিশেষ করে এই তিন এজেন্সির কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সক্রিয় ছিল।

প্রশাসনের দাবি ছিল, তারা প্রতিটি কর্মীর কাজের বিচার করে তারপর এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। প্রবেশনারি কর্মীদের কিছুদিন আগে নিয়োগ করা হয়েছিল। তাদের আরও এক বছর কাজের মেয়াদ আছে। তারপর তারা ওই সরাকারি সংগঠনে নতুন ভূমিকায় দীর্ঘস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারতেন। মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার বলেছেন, যেভাবে এই ছাঁটাই হয়েছে, তাতে মনে হচ্ছে না, প্রতিটি কর্মীর কাজের বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক উইলিয়াম অ্যালসাপ জানিয়েছেন, মেরিল্যান্ডে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, রাজস্বের মতো আটটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করতে হবে। তিনি বলেছেন, সরকার কর্মী কমাতে পারে, তবে তার জন্য যুক্তি দিতে হবে এবং ঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে।

তিনি বলেছেন, পার্সোনেল ম্যানেজমেন্ট অফিস যে নির্দেশ দিয়েছে, তা ঠিক নয়। আদালতের এই নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে সরকারি এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছিল, তারা যেন দ্বিতীয় দফার ছাঁটাই কার্যকর করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, বিচারবিভাগ প্রশাসনের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন এই অসাংবিধানিক নির্দেশের বিরুদ্ধে লড়াই করবে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কয়েকজন জেলা বিচারক তাদের ক্ষমতার অপব্যবহার করবে এটা হয় না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 15 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 15 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 15 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 15 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক