হোম
খেলাধুলা

মেসিদের বিশ্বজয় অবৈধ আবার আয়োজন করার দাবি ফাইনাল খেলার উন্মাদ সমর্থক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ পজিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আবার আয়োজন করার দাবি  করেছে কিছু উন্মাদ। ১৮ ডিসেম্বর ২০২২ সালের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল নিয়ে খুশি নন উন্মাদ ফুটবল প্রেমীদের একাংশ। আবার ফাইনাল ম্যাচ আয়োজনের দাবিতে তাঁরা সোচ্চার হয়েছেন। লিয়োনেল মেসিদের কাছ থেকে কি কেড়ে নেওয়া হবে বিশ্বকাপ? আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয় কি বৈধ নয়? আর্জেন্টিনা-ফ্রান্স টানটান ফাইনাল নিয়ে খুশি নন ফুটবলপ্রেমীদের একাংশ। তাঁদের দাবি, আবার আয়োজন করতে হবে ফাইনাল ম্যাচ। দু’লাখ মানুষ সই করেছেন এই দাবির সমর্থনে। তাঁদের অধিকাংশই ফ্রান্সের উন্মাদ সমর্থক।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ২-২ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শেষে ফল ছিল ৩-৩। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ফলাফলে ক্ষুব্ধ ফ্রান্সের দু’লাখ সমর্থক। তাঁরা আর্জেন্টিনার প্রথম দু’টি গোলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রথম দু’টি গোল পাইয়ে দেওয়া হয়েছে মেসিদের। সে জন্যই ফ্রান্স হেরে গিয়েছে। তাই আবার আয়োজন করা হোক ফাইনাল ম্যাচ।

ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি তাঁদের। ফ্রান্সের ক্ষুব্ধ সমর্থকদের দাবি, প্রথম যে পেনাল্টি আর্জেন্টিনাকে দেওয়া হয়েছিল, সেটা আদৌ পেনাল্টি ছিল না। ওসমানে দেম্বেলে মোটেও ফাউল করেননি অ্যাঙ্খেল দি মারিয়াকে। অত্যন্ত সামান্য স্পর্শ হয়েছিল। যেটাকে কোনও ভাবেই ফাউল বলা যায় না। ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট খেলায় না চাইলেও এটুকু স্পর্শ হতে পারে।

দি মারিয়ার দ্বিতীয় গোল নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা। ক্ষুব্ধ সমর্থকদের দাবি, আগেই ক্রিস্টিয়ান রোমেরো ফাউল করেছিলেন কিলিয়ন এমবাপেকে। তবু ফ্রান্সের ফুটবলারদের দাবি না মেনে ফাউল দেননি রেফারি। বরং খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন পোল্যান্ডের রেফারি। ফ্রান্সের ফুটবলপ্রেমীদের দাবি, রেফারি যথাযথ ভাবে খেলা পরিচালনা করলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারত না আর্জেন্টিনা। তা হলে নির্ধারিত সময়েই এমবাপের জোড়া গোলে ম্যাচ জিতে পর পর দু’বার বিশ্বকাপ জেতার নজির গড়ত ফ্রান্স।

একটি ওয়েবসাইটে ২ লাখ ফুটবলপ্রেমী আবার ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি তুলেছেন। দাবির পক্ষে সমর্থন ক্রমশ বাড়ছে। উল্লেখ্য, এর আগে চেলসি বনাম টটেনহ্যাম ম্যাচের রেফারিং নিয়ে আপত্তি জানিয়ে একটি ওয়েবসাইটে প্রতিবাদ জানিয়েছিলেন ১ লাখ ৬০ হাজার মানুষ। প্রতিবাদের ফলে সেই ম্যাচের রেফারি অ্যান্টনি টেলরকে নির্বাসিত করে ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন। এ বার ফ্রান্সের ফুটবলপ্রেমীদের আবেদন ফিফা মেনে নিলে প্রশ্ন উঠে যাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে। এই সব উন্মাদদের পাবনার হেমায়েতপুর গারদে ভর্তি করা জরুরি বলে মনে করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 10 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক