হোম
দুর্ঘটনা

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে প্রচণ্ড ভিড়, হিট স্ট্রোকে’ ৫ জনের মৃত্যু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মে, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে প্রচণ্ড ভিড়, হিট স্ট্রোকে’ ৫ জনের মৃত্যু। বাংলাদেশের মাদারীপুর জেলার পুলিশ বলছে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি ফেরিতে প্রচণ্ড ভিড় আর গরমে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে অন্তত ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তাদের মধ্যে ৫ জন মারা গেছে। আমরা অসুস্থ অবস্থায় তাদের ফেরি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তিন জন পুরুষসহ মোট ৫ জনকে এ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন, বলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তবে স্থানীয়রা বলছেন খাজা এনায়েতপুরি ও শাহপরান নামের দুটি ফেরি থেকে যাত্রীদের নামার সময় এ ঘটনা ঘটেছে। এর মধ্যে এনায়েতপুরির চারজন যাত্রী ও শাহ পরানের ১ জন নিহত হয়েছেন। পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন যে ফেরি মাঝ নদীতে থাকার সময় গরমে ও ভিড়ের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু নদীতে থাকার কারণে তাদের কোন চিকিৎসা বা অন্য কোন ব্যবস্থা করা যায়নি।

বাংলাদেশে লকডাউন জনিত বিধিনিষেধের কারণে ফেরি পারাপার ও লঞ্চ সার্ভিস বন্ধ রাখার চেষ্টা করেও যাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে তা শেষ পর্যন্ত কার্যকর রাখা যায়নি। ফেরি খাজা এনায়েতপুরি ও শাহ পরানেও ছিলো প্রচণ্ড ভিড়। আর এসব ফেরিতে ওঠা ও নামা-দু ক্ষেত্রেই ব্যাপক হুড়োহুড়ি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঈদযাত্রাকে নিরুৎসাহিত করার জন্য দূরপাল্লার যানবাহন বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

তারপরও শুক্রবার থেকেই ঢাকা ছাড়তে মরিয়া মানুষের ঢল নামে মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে। জরুরি ও পণ্যবাহী পরিবহন চলাচলের জন্য যে ফেরিগুলো চালু ছিল, শুক্রবার তার কোন কোনটিতে মানুষের চাপে গাড়ি তোলা সম্ভব হয়নি বলে স্থানীয় গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতেই ঘোষণা করা হয় মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা নদীতে দিনের বেলা একেবারেই কোন ফেরি চলবে না। শুধু পণ্য পরিবহন ও অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি যানবাহনের জন্য রাতের বেলায় কিছু ফেরি চালু থাকবে। কিন্তু তারপরেও বাড়িমুখো যাত্রী ঠেকানো সম্ভব হয়নি।

পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে ফেরি বাড়ানো হলেও ঈদকে সামনে রেখে যাত্রীদের ভিড় আরও বেড়েছে। এ অবস্থায় মাওয়ায় বিজিবিও মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। শেষ পর্যন্ত সোমবার থেকে ছোট বড় মিলিয়ে ১৪টির মতো ফেরি সেখানে চলাচল শুরু করেছে। এই পথে মূলত বরিশাল বিভাগের সবগুলো জেলা, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, খুলনা, মংলা বন্দর, বাগেরহাট, গোপালগঞ্জ. সাতক্ষীরা ও নড়াইলের কিছু অংশের সাথে সড়কপথে যাতায়াত করে মানুষ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 5 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক