হোম
নির্বাচিত কলাম

মির্জা ফখরুল বলেছেন করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে সরকারের ভুল নীতির কারণে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মে, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

মির্জা ফখরুল করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে সরকারের ভুল নীতির কারণে। ঈদের আগে বিপুল সংখ্যাক মানুষ ঢাকা ছেড়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দূরপাল্লার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঈদের ছুটি কাটাতে সব বিধি নিষেধ উপেক্ষা করে বাড়ির পথে ছুটে যান অসংখ্য মানুষ। ফেরিতে না হলে ট্রাক, পিক-আপ, লেগুনা, পণ্য পরিবহনের গাড়ি, এমনকি পায়ে হেঁটেই গন্তব্যের পথ ধরেন তারা। এভাবে গাদাগাদি করে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করোনাভাইরাসের সংক্রমণ সামনের দিনগুলোয় আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ঈদের ছুটি শেষে এই মানুষগুলো যখন আবার শহরের দিকে আসতে শুরু করবে তখন করোনাভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ঈদের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিধি নিষেধ অমান্য করার মাসুল মানুষকে দিতে হবে। তিনি জানান, ঈদ পরবর্তী শহরমূখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করার মাসুল কিন্তু সবাইকে দিতে হবে। প্রাণের ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা।

অন্যদিকে এই পরিস্থিতির জন্য সরকারের যথাযথ ব্যবস্থাপনার অভাব এবং ভুল নীতিকে দুষছে বিএনপি। সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের কাছে অভিযোগ করেন যে, সরকার সঠিক কোন পরিকল্পনা ছাড়াই লকডাউন দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মি. আলমগীর বলেন, “সরকারের ভুল নীতির কারণে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। লকডাউন বলছে, কিন্তু কোন লকডাউন পালন হচ্ছে না। গণপরিবহন বন্ধ করা হয়নি। তাদের ভুল নীতির কারণে জনগণের কোন আনন্দ নেই। এদিকে, ঈদে যেসব মানুষ এক জেলা থেকে আরেক জেলায় ভ্রমণ করেছেন তারা যেন নিরাপদে যার যার কর্মস্থলে ফিরে আসতে পারে সেক্ষেত্রে দূর পাল্লার যান চলাচলের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন প‌রিবহন মালিক ও শ্রমিক নেতারা।

দূরপাল্লার যান চলাচলের দাবিতে ঈদের দিনের কর্মসূচিতে তারা এমন মন্তব্য করেন। এ সময় তারা, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহন চালুসহ পাঁচ দফা দা‌বি‌তে অবস্থান কর্মসূচি পালন ক‌রেন। দূরপাল্লার এই পরিবহন খুলে দেয়ার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান জানান, তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন পরিবহন মালিক এবং যাত্রী সাধারণ উভয়ের স্বার্থের কথা ভেবে। তিনি একে আন্দোলন বা বিক্ষোভ বলছেন না। মি. খান বলেন আমরা আন্দোলন করলে, ধর্মঘটের মতো কর্মসূচি দিতাম। আমরা সেটা করছি না। এই কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের নিবেদন জানিয়েছি যে, এই দাবিগুলো আপনারা মেনে নিয়ে আমাদের মালিক শ্রমিকদের রক্ষা করেন অপরদিকে আমাদের যাত্রী সাধারণের যাতায়াতের সুযোগটা অন্তত করে দেন। যারা ঈদের ছুটি কাটাতে গ্রা‌মে গেছেন, তারা আবার ফি‌রে আস‌বে। এই যাত্রী‌দের দু‌র্ভোগ কমা‌তে ক‌য়েক‌দি‌নের জন্য হ‌লেও দূরপাল্লার প‌রিবহন চালু করা জরু‌রি বলে জানান তিনি।

চলমান লকডাউন পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দূরপাল্লার পরিবহন খাত বড় ধরণের সংকটের মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক-মালিকরা আয়-উপার্জন থেকে বঞ্চিত হচ্ছে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই শ্রমিকরা লকডাউন চলাকালীন সময়ে কীভাবে চলবে, কি ধরনের সহায়তা পাবে, এই ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। গাবতলি বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এর আগে পরিবহন শ্রমিকরা মহাখালীতে দূরপাল্লার বাস চালু করার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় কর্মসূচির হওয়ায় ঢাকার বাইরে রাজশাহী গাজীপুরসহ আরও কয়েকটি জেলার পরিবহন শ্রমিকরা একযোগে রাজপথে বিক্ষোভ করছেন বলে জানা গেছে। এতে সমর্থন দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক