হোম
নির্বাচিত কলাম

মাহে রমজানে সুস্থ থাকতে যে খাবারগুলো খাবেন   

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম স্বাস্থ্য ডেক্সঃ রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানি ও পুষ্টির ঘাটতি হতে পারে। তাই ইফতার ও সেহরিতে এমন খাবার নির্বাচন করা উচিত যা শরীরকে সুস্থ রাখবে, পর্যাপ্ত শক্তি দেবে, এবং পানিশূন্যতা দূর করবে। নিচে রমজানে স্বাস্থ্যকর খাবার নির্বাচন ও খাদ্যাভ্যাসের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো- সারাদিন রোজা রাখার পর ইফতার এমন হওয়া উচিত, যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দিবে এবং সহজে হজম হবে।

১. খেজুর: খেজুরকে প্রাকৃতিক সুপাফুড হিসেবে পরিচিত । খেজুর প্রাকৃতিকভাবে গ্লুকোজ সরবরাহ করে, যা রোজার পরপর শরীরের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। এতে ফাইবারও থাকে, যা হজমে সহায়ক।

২. পানি ও হাইড্রেটিং ফুডস: রোজার সময় শরীরের পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। এছাড়া শসা, তরমুজ, কমলা, ডাবের পানি ও অন্যান্য ফল খাওয়া যেতে পারে।

৩. শস্যজাত খাবার: ইফতারে চিনি ও প্রসেসড খাবার এড়িয়ে লাল আটা বা গমের রুটি, ওটস, ব্রাউন রাইস, বা চিড়া খাওয়া ভালো, যা শরীরে দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখবে।

৪. প্রোটিনসমৃদ্ধ খাবার: ডাল, বাদাম, দই, মাছ, মুরগির মাংস ইত্যাদি প্রোটিনের ভালো উৎস। এগুলো পেশির গঠনে সহায়ক এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

৫. স্বাস্থ্যকর ফ্যাট: অলিভ অয়েল, বাদাম, চিয়া সিড, বা অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্য বেশ উপকারী এবং দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। ফলে রোজায় আপনরার শরীর সহজে ক্লান্ত হবে না।

সেহরিতে যেসব খাবার রাখবেন সেহরিতে এমন খাবার বেছে নেওয়া উচিত, যা দীর্ঘক্ষণ শরীরে শক্তি জোগাবে এবং পানিশূন্যতা রোধ করবে।

১. শর্করা: ওটস, লাল চালের ভাত, গমের রুটি বা হোল গ্রেইন ব্রেড ধীরগতিতে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি জোগায়।

২. প্রোটিন: ডিম, দই, ডাল, মুরগি বা মাছ খেলে সারাদিন শরীরে শক্তি বজায় থাকবে এবং পেশিশক্তি ভালো থাকবে।

৩. পানি ও হাইড্রেটিং ফুডস: সেহরিতে প্রচুর পানি পান করুন এবং শসা, তরমুজ, টমেটো, লেবুর শরবত বা ডাবের পানি খেলে শরীর আর্দ্র থাকবে।

৪. ফাইবারসমৃদ্ধ খাবার: সবজি, ফলমূল এবং শস্যজাত খাবারে প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।

যেসব খাবার এড়িয়ে চলবেন

এমন কিছু খাবার যা খেলে রমজানে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পরতে পারে। তাই রমজানে সেসব খাবার পরিহার করা উচিত।

অতিরিক্ত ভাজা-পোড়া খাবার: সিঙ্গারা, সমোচা, পেঁয়াজু, পুরি ইত্যাদি অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত,যা হজমের সমস্যা তৈরি করতে পারে।

অতিরিক্ত মিষ্টি ও চিনি: মিষ্টি, কোল্ডড্রিংকস, প্যাকেটজাত জুস রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় এবং ওজন বাড়াতে পারে।

অতিরিক্ত লবণ: সেহরিতে অতিরিক্ত লবণ খেলে সারাদিন পিপাসা লাগতে পারে, তাই পরিমাণ বুঝে লবণ খাওয়া উচিত।

ক্যাফেইন: চা ও কফিতে থাকা ক্যাফেইন প্রস্রাবের প্রবণতা বাড়িয়ে দেয়, ফলে শরীর পানিশূন্য হয়ে যেতে পারে।
রমজানে সুস্থ থাকার জন্য পরিমিত, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। ইফতার ও সেহরিতে প্রচুর পানি পান করতে হবে, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে এবং হালকা ব্যায়াম বা সচল থাকার চেষ্টা করতে হবে। এভাবে খাবারের প্রতি সচেতন থাকলে রোজা রেখে সুস্থ থাকা সম্ভব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 3 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 10 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক