হোম
আন্তর্জাতিক

ভারতের মেঘালয় রাজ্যের চারটি গ্রামের বাসিন্দা তাদের বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হওয়ার দাবি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৪:৩২ পূর্বাহ্ণ

India-Meghaloya-peoples-want to join-BD-mknewsbd

ফাইল ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের চারটি গ্রামের বাসিন্দা তাদের বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন। শাসক গোষ্ঠীর সুযোগ-সুবিধার বঞ্চনা এবং অবহেলায় ক্ষুব্ধ হয়ে তারা এ দাবি তুলছেন। বাংলাদেশের উত্তরে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম সীমানাঘেঁষা মেঘালয় রাজ্যের অবস্থান। এসব জেলার সীমান্ত দিয়ে মেঘালয়ে যাতায়াত করা যায়। রাজ্যটির হিঙ্গারিয়া, হুরোই, লাহেলিন ও লেজরি গ্রামের বাসিন্দারা বলছেন, তাদের যাতায়াত সুবিধার জন্য রিমাবাই-বাতাও-বড়খাট-সোনাপুর সড়ক নির্মাণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি জানিয়েছেন। কিন্তু তাদের দাবিতে যেন কেউ কর্ণপাত করতে চাইছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই চার গ্রামের বাসিন্দারা বলছেন, সরকার যদি তাদের জন্য সব রকমের আবহাওয়া উপযোগী সড়ক বানাতে আগ্রহী না হয়, তবে তাদের এবং তাদের চারটি গ্রামকে যেন বাংলাদেশকে দিয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ও উন্নয়ন প্রকল্পে নানা বৈষম্য এবং বঞ্চনার শিকার হচ্ছিলেন এই চার গ্রামসহ মেঘালয়ের দুর্গম এলাকাগুলোর বাসিন্দারা। এই চার গ্রামের বাসিন্দারা এমন নজিরবিহীন দাবি জানানোয় তাদের বঞ্চনার বিষয়টি সামনে এলো। যাতায়াত ব্যবস্থা, মোবাইল ও মেডিকেল সেবার দিক থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব রকমের সুযোগ-সুবিধার বঞ্চনার কথা উল্লেখ করে গ্রামের বাসিন্দারা বলেন, সিলেট সীমান্তঘেঁষা এই চার গ্রামের পাঁচ হাজার মানুষকে জীবন-জীবিকার জন্য বাংলাদেশের ওপর নির্ভর করতে হয়।

চার গ্রামের মুখপাত্র কিনজাইমন আমসে বলেন, এটা একেবারেই স্পষ্ট যে সীমান্ত এলাকায় বসবাসরতদের জীবন সরকারের কাছে কোনো কিছুই না এবং আমরা শুধু ভোটের জন্য ব্যবহার হই। যদি সরকার সত্যিকারার্থেই আমাদের ভারতীয় মনে করে এবং আমাদের সমস্যাগুলো গুরুত্ব দিতে চায়, তবে তাদের উচিত শিগগিরই আমাদের সড়ক সমস্যার সমাধান করা এবং এই সমস্যাগুলো সহজ করতে অন্তর্বর্তী পদক্ষেপ নেয়া। এতে কোনো ফল না হলে কঠিন সিদ্ধান্ত নেয়া ছাড়া লোকজনের হাতে কোনো উপায় থাকবে না।

মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে ২০০ কিলোমিটার দূরে পূর্ব জৈন্তা পার্বত্য জেলার অধীনে এ চার গ্রাম। আমসে বলেন, বঞ্চিত হতে হতে এখানকার বাসিন্দারা খুবই হতাশ এবং ক্লান্ত। সেজন্য তাদের বিকল্প চিন্তা মাথায় এসেছে। সম্প্রতি চার গ্রামের বাসিন্দাদের বৈঠকে তাদের দুর্দশা-কষ্ট এবং করণীয় বিষয়ে আলাপ হয়েছে জানিয়ে মুখপাত্র আমসে আরও বলেন, আমাদের গ্রামগুলোর দরবার ও পাঁচ হাজারের বেশি মানুষ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে, যদি সরকার আমাদের দিকে না তাকায়, আমাদের জন্য রাস্তা বানাতে আগ্রহী না হয়, তবে তারা যেন এই চার গ্রাম ও পাঁচ হাজারের বেশি মানুষকে বাংলাদেশকে দিয়ে দেয়। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেহেতু আমাদের সমস্যা বুঝতে ব্যর্থ হয়েছে তাই গ্রামের বাসিন্দারা তাদের জন্য রাস্তা নির্মাণে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে’—বলেন আমসে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক