হোম
নির্বাচিত কলাম

ভারতে মেঘালয় কৃষক আন্দোলনে নিহত ৬০০ জন রাজ্যপালের সতর্কবার্তা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১ ১২:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতে মেঘালয় কৃষক আন্দোলনে নিহত ৬০০ জন রাজ্যপালের সতর্কবার্তা। মেঘালয় রাজ্যের রাজ্যপাল বলেছেন, চলমান কৃষক আন্দোলনের মতো এত বড় বিক্ষোভ দেশে আর কখনও হয়নি। এই বিক্ষোভে এরই মধ্যে ৬০০ কৃষক মারা গেছেন। কিন্তু দেশের নেতারা তাতে কোনো ভ্রুক্ষেপ করছেন না। সরকারের এই অবস্থানের প্রভাব পড়তে পারে সেনাবাহিনীতেও। তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। গতকাল রোববার জয়পুরের বিড়লা আকাদেমিতে তেজা ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এসব মন্তব্য করেন।

দিল্লিতে কয়েক মাস ধরে চলা কৃষক আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, এত বড় কৃষক আন্দোলন এর আগে দেশে হয়নি। এই আন্দোলনে এরই মধ্যে ছয় শতাধিক মৃত্যু হয়েছে। আক্ষেপের সুরে তিনি বলেন, একটি কুকুর মারা গেলেও দিল্লির নেতারা শোকবার্তা জানান। অথচ কৃষক আন্দোলনে ৬০০ জন শহিদ হলেন। এ নিয়ে কোনো নেতা কথাও বললেন না। মহারাষ্ট্রে ৫-৭ জন মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। দিল্লি থেকে শোকবার্তা চলে এল। কিন্তু কৃষকদের বেলায় শোক হয় না।

মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক।

মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক।

এমনকি পার্লামেন্টেও এ ব্যাপারে কেউ কিছু বললেন না। এটা আমাকে খুব আহত করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আমি বলেছি, দুটি বিষয় কখনো করবেন না।

প্রথমত, তাদের ওপর বলপ্রয়োগ করবেন না। দ্বিতীয়ত, তাদেরকে খালি হাতে ফেরাবেন না। রাজ্যপাল দাবি করেন, কৃষক আন্দোলনের প্রভাব সেনাবাহিনীর মধ্যেও পড়তে শুরু করেছে। ফলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যদি যুদ্ধ লাগে তবে কৃষকদের সন্তানদেরই লড়তে পাঠাতে হবে। কৃষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছে দাবি করে তিনি বলেন, তারা এখন পর্যন্ত একটি ঢিল পর্যন্ত ছোঁড়েননি। অথচ প্রধানমন্ত্রীর পর তাদেরই অধিকার আছে লাল কেল্লায় পতাকা তোলার। এ অবস্থায় কৃষকদের দাবি মেনে নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে রাজ্যপালের বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতৃবৃন্দ বলেন, রাজ্যপালের কিছু বলার থাকলে তিনি রাষ্ট্রপতিকে জানাতে পারেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 hour আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 8 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক