হোম
আন্তর্জাতিক

ভারত ও সৌদি আরব কীভাবে এত ঘনিষ্ঠ হতে পারলো?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৯ ৯:১০ পূর্বাহ্ণ

Suidia-India-mknewsbd

ফাইল ছবি

এমবিএস ও নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারি, ২০১৯ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের এক রাষ্ট্রীয় সফরে সোমবার বেশি রাতে সৌদি আরবে গিয়ে পৌঁছচ্ছেন। এই সফরে দু’দেশের মধ্যে অন্তত বারোটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে প্রধান হলো একটি ভারত-সৌদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল গঠন।সৌদি আরব তাদের ভিশন-২০৩০ কর্মসূচিতে বিশ্বের যে আটটি দেশের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, তারও অন্যতম হচ্ছে ভারত। অথচ পাকিস্তান চিরাচরিতভাবেই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, তা সত্ত্বেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত কেন আর কীভাবে সৌদিদের সঙ্গে এধরনের সম্পর্ক গড়ে তুলতে পারছে? বহু বছর ধরে সৌদি আরবের ওপর ভারতের নির্ভরশীলতা মূলত তেলের কারণে, কারণ ভারত যে ক্রুড বা অপরিশোধিত তেল আমদানি করে থাকে তার প্রায় কুড়ি শতাংশই আসে সৌদি আরব থেকে।

ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে এমবিএস। ফেব্রুয়ারি, ২০১৯

ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে এমবিএস। ফেব্রুয়ারি, ২০১৯

ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে এমবিএস। ফেব্রুয়ারি, ২০১৯ সে দেশে কর্মরত ভারতীয়র সংখ্যা চল্লিশ লাখেরও ওপর, তারা প্রতি বছর দেশে রেমিট্যান্স পাঠান ১১শো কোটি ডলারেরও বেশি। কিন্তু সৌদিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আউসাফ সাঈদ বলছেন, সাম্প্রতিককালে এই দ্বিপাক্ষিক সম্পর্কের একটা গুণগত উত্তরণ ঘটেছে। তিনি জানাচ্ছেন,গত এক দশকে, বিশেষত শেষ চার-পাঁচ বছরে, দুই দেশই স্থির করেছে যে ক্রেতা-বিক্রেতার সম্পর্কের ঊর্ধ্বে উঠে এই সম্পর্ককে একটা স্ট্র্যাটেজিক মাত্রা দিতে হবে। আর এর মধ্যে শুধু তেল নয়, নিরাপত্তা বা প্রতিরক্ষা খাতে সহযোগিতা থেকে শুরু করে বিনিয়োগ, কৃষি সব কিছুই থাকবে।রাষ্ট্রদূত সাঈদ আরও জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর এবারের সফরে সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে দুদেশের মধ্যে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল’ গঠনকে, যার ভিত তৈরি হয়েছিল ফেব্রুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের ভারত সফরের সময়ই।

সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতেরই নাগরিক

সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতেরই নাগরিক

সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতেরই নাগরিক এই কাউন্সিলের শীর্ষে থাকবেন মোদী ও এমবিএস, তা ছাড়া দুদেশের ক্যাবিনেট মন্ত্রীরা এই পরিষদের সমান্তরাল দুটি ভার্টিকলের নেতৃত্ব দেবেন। বিশ্বের বাছাই করা কয়েকটি দেশের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সৌদি বছরদুয়েক আগে এসসিআইএসপি (দ্য সৌদি সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল পার্টনারশিপ) নামে রিয়াদে যে সেন্টারটি গড়ে তুলেছে, তাদের ওয়েবসাইটেও ভারতকে অন্যতম প্রধান ‘টার্গেট দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সৌদির এই সেন্টারের প্রোমোশনাল ভিডিওতেও আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি, ফ্রান্সের আইফেল টাওয়ার, ব্রিটেনের বিগ বেনের পাশাপাশি ভারতের তাজমহলই শুধু জায়গা করে নিয়েছে। মাস্টারকার্ড ও ভিসা-র বিকল্প হিসেবে ভারত সম্প্রতি রুপে নামে যে পেমেন্ট গেটওয়েটি চালু করেছে, এখন সৌদি আরব তাদের দরজা খুলে দিচ্ছে সেই রুপে-র জন্যও। এমন কী, ভারত-শাসিত কাশ্মীরের প্রধান কৃষিপণ্য কাশ্মীরি আপেলের বিরাট বাজারও এখন সৌদি।কিন্তু ভারতের সঙ্গে এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি সৌদি আরব-পাকিস্তান সম্পর্কে কোনও প্রভাব ফেলছে না? রিয়াদে প্রায় দশ বছর ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা তালমিজ আহমেদ বিবিসিকে বলছিলেন, “আসলে ২০০৮য়ে মুম্বাইয়ে জঙ্গী হামলার পর থেকেই এই সম্পর্কে একটা নাটকীয় মোড় এসেছে। কাশ্মীর ইস্যুর সঙ্গে যার কোনও সম্পর্কও নেই। সৌদির শীর্ষ নেতৃত্ব অনুধাবন করেছেন, পাকিস্তান থেকে উগ্রপন্থা বা জিহাদের উৎপত্তির একটা বিরাট ঝুঁকি আছে – যা সীমান্ত মানে না।আজ ভারত আক্রান্ত হলে কাল তারাও হতে পারে, ভারতের মতো তাদেরও সুদীর্ঘ সমুদ্রতট আছে – আর করাচি থেকে সৌদি উপকূলও খুব দূরে নয়।এরপরই কিন্তু ভারত ও সৌদি মিলে রিয়াদ ঘোষণাপত্র জারি করেছিল, সন্ত্রাসবাদ-দমন যার একটি গুরুত্বপূর্ণ অংশ।

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এমবিএস-কে নরেন্দ্র মোদীর আলিঙ্গন

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এমবিএস-কে নরেন্দ্র মোদীর আলিঙ্গন

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এমবিএস-কে নরেন্দ্র মোদীর আলিঙ্গন সাবেক এই কূটনীতিবিদ অবশ্য এটাও স্বীকার করেন চিরাচরিতভাবে পাকিস্তানের সঙ্গেও সৌদির খুব নিবিড় সম্পর্ক আছে, কিন্তু তার মতে ভারত-সৌদি সম্পর্কের সঙ্গে তার কোনও বিরোধ নেই। তালমিজ আহমেদের কথায়, “হ্যাঁ, ঐতিহাসিকভাবে পাকিস্তানেরও সে দেশে একটি নিজস্ব ভূমিকা আছে, সেই শীতল যুদ্ধের সময় বা তারও আগে থেকেই। তারা সৌদি শাসকদের নিরাপত্তা দিয়ে থাকে ইত্যাদি – কিন্তু সেগুলোতে ভারত উৎসাহীও নয়। সৌদি আরবে ভারতের ভূমিকা পুরোপুরি কূটনৈতিক। ফলে নরেন্দ্র মোদী ও এমবিএস আগামিকাল (মঙ্গলবার) যখন রিয়াদে মিলিত হবেন, সেখানে তাই কাশ্মীরের কোনও ছায়া পড়বে না দিল্লি সে ব্যাপারে নিশ্চিত।তবে হ্যাঁ, নরেন্দ্র মোদীকে সৌদি যেতে হবে অন্তত সাড়ে তিন ঘন্টা ঘুরপথে – কারণ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভারতীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে আবারও অস্বীকার করেছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 18 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 23 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 23 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 1 day আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক