হোম
নির্বাচিত কলাম

ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না সাজু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ ইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ক্লোজআপ ওয়ান তারকা ও উত্তরাঞ্চলের লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজু আহমেদ। এ পর্যন্ত উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। আসন্ন ঈদুল ফিতরে বাজারে আসবে তার নতুন মৌলিক একটি একক অ্যালবাম। নাম ‘মৃত্যু’। ১০টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘কথা ছিল থাকব দু’জন’, ‘কাঁদবে তুমি গোপনে’, ‘দেহ দূরে চলে যায়’, ‘মাওলার নাম’, ‘মৃত্যু’, ‘অপরুপ তরুণী’, ‘তোমার কাছেই রবো’, ‘বিনা দোষে দোষী’, ‘মোরগ জবা’ ও ‘গানের মানুষ’। সবগুলো গানই লেখা ও সুর করা সাজুর। গানগুলো যৌথভাবে সঙ্গীতায়োজন করেছেন টফি রেনার ও এ আর অ্যান্ড রায়।
নতুন অ্যালবাম প্রসঙ্গে নিউজজিকে সাজু বলেন, আমার টার্গেট ছিল প্রতি বছর একটি করে অ্যালবাম বের করার। তবে করোনার কারণে সেটি সম্ভব হয়নি। সবসময় জি সিরিজ থেকেই আমার গান প্রকাশ হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আশা করছি, নতুন অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে। সবসময়ই চেষ্টা থাকে ভালো কিছু করার।
অ্যালবামের নাম ‘মৃত্যৃ কেন? জানতে চাইলে তিনি বলেন, আমি সবসময় জীবনমুখী গান করি। যা নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত। প্রতি বছর একটি করে অ্যালবাম বের করার ইচ্ছে আছে। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। মৃত্যুর পর এই গানগুলোই আমাকে বাঁচিয়ে রাখবে। অ্যালবাম আমার জীবনের ডায়েরি। কখনো লাভের হিসেব করে গান করিনি। ভালোবাসা থেকেই একের পর এক কাজ করছি। আমি ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না। দর্শকদের জন্য গান করি। গান ভালো হলে দর্শকদের মনে দাগ কাটবেই।
বর্তমানে গানের বাজার মন্দা। মন্দা সময়ে অডিও বাজার। এখন আর কেউই অ্যালবাম প্রকাশ করে না। ভিউয়ের দৌড়ে বর্তমান সঙ্গীতাঙ্গন। গানের বাজার দখলে রেখেছে মিউজিক ভিডিও। তাই তো বেশ কয়েক বছর ধরেই অডিও অ্যালবাম বিলপ্ত। এমন সময় এসেও ব্যবসায়িক চিন্তা না করে ব্যতিক্রম ভাবনায় সাজু। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে আসন্ন ঈদে তার নতুন অ্যালবামটি মুক্তি পাবে। গান নিয়ে আগামী দিনের পরিকল্পনা জানিয়ে এই গায়ক বলেন, যতদিন বেঁচে আছি গান করব। গান ছাড়া আমার পিছুটান নেই। যতদিন দেহে আছে প্রাণ, ততদিন কণ্ঠে থাকবে গান। আমার বেশি কিছু প্রত্যাশা নেই। বাড়ি গাড়ি চাই না। দুবেলা দুমুঠো খেয়ে গান নিয়েই বাকিটা জীবন পার করে দিতে চাই।
কথা প্রসঙ্গে জানিয়েছেন তাকে আজকের সাজু তৈরিতে ফোক ঘরানার গানগুলোর ভূমিকা অতুলনীয়। যে গানগুলো তাকে দর্শকমহলে পরিচিতি এনে দিয়েছে। এর আগে সাজুর ডজন খানেক অ্যালবাম বের হয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে ‘মায়ায় পড়েছি’, ‘মিস সুন্দরী’, ‘ভাবিয়া দেখো রে’, ‘০১৭১৪৫৫৮২৮৩’ প্রভূতি অ্যালবাম। এতে তার গাওয়া ও সুর করা গান ‘তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি’, ‘বন্ধুরে তোর পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে’সহ আরও কিছু গান শ্রোতাপ্রিয় হয়।
লোকসঙ্গীত গেয়ে খ্যাতি অর্জনকারী এই শিল্পী ২০০৮ সালে রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ান এ দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। সে সময় প্রথম না হওয়াতে তার জেলায় বিক্ষোভ করেছিল মানুষ। উত্তরাঞ্চলের ফোক গান দিয়ে তার সঙ্গীত চর্চা শুরু হলেও পরবর্তীতে সাজু অন্যান্য জেলার গানও চর্চা করেছেন। এছাড়া আধুনিক গান ও চলচ্চিত্রের জন্যও গেয়েছেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 60 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক