হোম
অপরাধ

বোচাগঞ্জে নিলা রানী কর্তৃক নির্যাতনের শিকার সাবেক ইউপি সদস্য বাবুল

শামসুল আলম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বোচাগঞ্জে নিলা রানী কর্তৃক নির্যাতনের শিকার সাবেক ইউপি সদস্য বাবুল ইসলামের আকুতি! আমাকে হত্যার উদ্দেশ্যে আমার অন্ডকোষের মাংস ছিড়ে ফেলা হয়েছে
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়নের মনিপুর গ্রামের বসবাসকারী নিলা রানী কর্তৃক নির্যাতনের শিকার সাবেক ইউপি সদস্য বাবুল ইসলাম সনাতন ধর্মের মানুষের প্রতি আকুতি জানিয়ে বলেছেন, আপনারা এলাকায় এসে তদন্ত করুন। আমি যদি অপরাধী হই আমার বিচার করবেন, আর নিলা রানী যদি অপরাধী হয় তার বিচার করবেন।

অনুসন্ধানে জানাগেছে, সাংসারিক অভাব অনটনের কারণে গত এক সপ্তাহ পুর্বে বাবুল ইসলাম তার গৃহ পালিত একটি খাসি প্রতিবেশী শেফালী রানীর শাশুড়ীর কাছে বিক্রয় করে। তারা বাবুল ইসলামকে খাসির সম্পূর্ণ টাকা দিয়েছিল, কিন্তু খাসি নিয়ে যায়নি। বাবুল ইসলাম গত ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে সেই খাসি শেফালী রানীর বাসায় পৌছে দিতে যায়, তখন নিলা রানী তার বাড়ির ছাদ থেকে শেফালী রানীর বাসায় বাবুলকে দেখতে পায়। এই বিষয় নিয়ে নিলা রানী প্রতিবেশী বৃদ্ধা চাচি ফিরোজা বেগমের কাছে শেফালী ও বাবুলের নামে মিথ্যা অপবাদ ছড়ায়। তাৎক্ষনিক বাবুল বিষয়টি জানার পর নিলা রানীকে বলে তুমি কেন আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছো, তুমি কি কখনো আমাকে এধরণের খারাপ কাজে লিপ্ত হতে দেখেছ।

তুমি যদি দেখে থাক তাহলে তোমাকে মসজিদ ঘরে ঢুকে এই কথা বলতে হবে। এখন মাগরিবের সময় হয়ে আসছে আমি মসজিদে আযান দিতে যাব। তুমিও চলো। তখন নিলা রানী মসজিদে না গিয়ে তার বাড়ীর পথে যাওয়া শুরু করে। তখন বাবুল ইসলাম আত্তি করলে নিলা রানী বাবুল ইসলামের পড়নের লুঙ্গি টান দিয়ে খুলে তার অন্ডকোষ হাত দিয়ে চিপে ধরে। অনেক চেষ্টা করার পরও নিলা রানী অন্ডকোষ ছেড়ে দেয়নি। এক পর্যায়ে বাবুলের অন্ডকোষের মাংষ ছিড়ে যাওয়ার পর নিলা রানীর হাত থেকে সে প্রাণে রক্ষা পায়। এসময় বাবুলের চিৎকার শুনে তার ছেলে মুন্না এগিয়ে আসলে তাকে নিলা রানীর দুই পুত্র ও তাদের আত্মীয় স্বজনরা বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে মুন্নার হাতের আংগুল ভেঙ্গে দেয়।

বাবুলের দুই ভাই বাপ বেটার রক্তাক্ত অবস্থা দেখে রাগের মাথায় নিলা রানীকে লাথি ও চর থাপ্পর মারে। গাছের সাথে নিলা রানীর আঘাত লেগে মাথা ফেটে যায়। এ বিষয়ে বাবুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে, নিলা রানী তার অপরাধ কর্মকান্ডকে ধামা চাপা এবং সনাতন ধর্মের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য পরিকল্পিত ভাবে তাকে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাসহ অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বাবুল ও তার পরিবারকে সনাতন ধর্মের মানুষের কাছে খারাপ বানানোর পাশাপশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম সুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ থাকে যে, নিলা রানীর ছোট দেবর অচিন্ত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আওয়ামীলীগে ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভাবী নিলা রানী এলাকায় দাদন ব্যবসার নামে অনেক নিরিহ মানুষের উপর নির্যাতন চালিয়েছে এবং এখন ও চালাচ্ছে।

বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ সব সময় নারী নির্যাতন রোধ এবং নির্যাতন কারীর সাস্তির বিষেয়ে সরব থাকে, কিন্তু নারী দ্বারাও যে সমাজে পুরুষ নির্যাতনের শিকার হয় বাবুল ইসলামের অন্ডকোষের মাংস ছিড়ে নেয়া নিলা রানী তার জলন্ত প্রমাণ হতে পারে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে এলাকাবাসী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক