হোম
নির্বাচিত কলাম

বেকার আসাদুল ভিক্ষুর অঢেল সম্পদের গল্প

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মিঠু মিয়া, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের দুদু মিয়ার বেকার পুত্র আসাদুল ইসলাম ভিক্ষু বর্তমানে মানব পাচার ব্যবসার মাধ্যমে অঢেল টাকার মালিক বনে গেছেন। একসময়ের বেকার যুবক আসাদুল ইসলাম এখন এলাকায় আলিশান বাড়ি ও বিপুল সম্পদের অধিকারী।

সরেজমিনে জানা গেছে, আসাদুল ইসলাম ভিক্ষু রাজনৈতিক ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে তার অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কামারদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম রতনের পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে সে বিগত সরকারের সময় নানা সুবিধা ভোগ করেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে সে তার নেটওয়ার্ককে শক্তিশালী করেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, আসাদুল তার তিন ভাইকে বিদেশ পাঠিয়ে অর্থ উপার্জনের পথ সুগম করেছে। একইসঙ্গে সে নিজেও বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে, ষড়যন্ত্র করে মোস্তার ছেলে মানিক এবং রতনের বাড়ি উচ্ছেদ করে নামমাত্র দামে সেই জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে ভিক্ষু।

অভিযোগ আছে, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার শিকার অনেকেই নাজেহাল হলেও, তাদের পাশে দাঁড়ায়নি কেউ। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও, বিচার সালিশের মাধ্যমে কিছু অর্থ ফেরত দেওয়ার নজির রয়েছে। তবুও বহাল তবিয়তেই রয়েছে আসাদুল ইসলাম ভিক্ষু এবং তার সাঙ্গপাঙ্গরা।

স্থানীয়দের দাবি, আসাদুল ভিক্ষুর এমন অপকর্মের পেছনে শক্তিশালী কোনো মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে, যার জোরে সে বছরের পর বছর ধরে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পড়ছে, অথচ এর কোনো সুষ্ঠু প্রতিকার দেখা যাচ্ছে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক