হোম
ক্রিকেট

বিপিএল এ নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ

বিপিএল-এমকে-নিউজ-বিডি

ফাইল ছবি

শেষ ওভারে খুলনা টাইগার্সের প্রয়োজন ছিল ৩০ রান। হাতে উইকেট ছিল ৩টি। বল হাতে আন্দ্রে রাসেল। ক্রিজে ছিলেন শহীদুল ইসলাম ও শফিউল ইসলাম। দুজনই অপরাজিত ছিলেন শূন্য রানে। জাত বোলার হিসেবে তাদের ব্যাট থেকে ম্যাচ জয়ের স্বপ্ন হয়তো দেখেননি কেউই। কিন্তু রাসেল হয়তো তখনও নিশ্চিত হতে পারেননি। ওভারের প্রথম বলে সিঙ্গেল রান দেয়ার পরের বলেই উইকেট। রাসেলের কোন উদযাপন নেই। কিন্তু তৃতীয় বলের মোহাম্মদ আমিরকে করা ডেলিভারিতে এল এক রান। রাসেলের মৃদু উদযাপন। এখন সমীকরনটা ৩ বলে ২৮ রান। জয় নিশ্চিত। শেষ বলে বাউন্ডারি হলেও রাজশাহী জয় পেয়েছে ২১ রানে। এই জয়ে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম শিরোপা রাজশাহী রয়্যালসের ঘরে উঠল। আগের বিপিএলের ছয়টি আসরে তিনটি ভিন্ন দল চ্যাম্পিয়ন হলেও নতুন আদলে সাজানো এই আসরের প্রথম শিরোপা উঠল রাজশাহীর ঘরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল) কিছুদিন আগেই নিশ্চিত করেছিল, আগামী বছর থেকে বঙ্গবন্ধুর নামেই হবে এই আসর।
এর আগে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না রাজশাহীর। লিটন দাসের সঙ্গে আফিফ হোসেনের ১৫ বলের উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৪ রান। ৮ বলে ১০ রান করে আফিফ শিকার হন মোহাম্মদ আমিরের। তবে মেহেদী হাসান মিরাজ দৌড়ে এসে যেভাবে ক্যাচটি নিয়েছেন, আসল কৃতিত্বটা দিতে হবে তাকেই। সঙ্গী হারিয়ে সাবধান হয়ে যান লিটন। খেলছিলেন দেখেশুনে, ঠিক টি-টোয়েন্টির আমেজ ছিল না তার ব্যাটে। শুক্কুরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে লিটন সাজঘরে ফেরেন ২৮ বলে ২৫ রান করে। এরপর শোয়েব মালিকও সুবিধা করতে পারেননি। ১৩ বল খেলে মাত্র ৯ রানে রবি ফ্রাইলিংককে তুলে মারতে গিয়ে শান্তর ক্যাচ হন। তবে অপরপ্রান্তে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন শুক্কুর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে চলা এই ব্যাটসম্যানকে অবশেষে থামান আমির। ৩৫ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় শুক্কুর করেন ৫২ রান। পরের সময়টায় চালিয়ে খেলে দলের পুঁজি বড় করেছেন আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নওয়াজ। শহীদুলের করা ১৭তম ওভারে অবশ্য লংঅনে ক্যাচ দিয়েছিলেন রাসেল।

ক্যারিবীয় অলরাউন্ডার তখন মাত্র ৯ রানে। সেই ক্যাচটি দৌড়ে এসে হাতে নিয়েও ফেলে দেন শান্ত। শেষ পর্যন্ত রাসেল ১৬ বলে ৩ ছক্কায় অপরাজিত থাকেন ২৭ রানে। তার চেয়ে বেশি ভয়ংকর ছিলেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি এই ব্যাটসম্যান ২০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৪১ রানের ইনিংস। রাজশাহী পায় ১৭০ রানের বড় সংগ্রহ। খুলনার পক্ষে ২টি উইকেট নেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট রবি ফ্রাইলিংক আর শহীদুল ইসলামের। আমির ও ফ্রাইলিঙ্ক দুজনেই সমান ২০ উইকেট নিয়ে পাশে বসে যান মুস্তাফিজুর রহমানের। তবে শীর্ষেই থেকে যান ফিজ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। স্কোরবোর্ডে কোন রান যোগ না হতেই মোহা¥মদ ইরফানের বলে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এবারের আসরের একমাত্র বাংলাদেশী সেঞ্চুরিয়ানের বিদায়ে চাপে পরে খুলনা। এই চাপ আর একটু বাড়িয়ে দেন আরেক ওপেনার মেহিদী হাসান মিরাজ। মাত্র ২ রানে সাঝঘরে ফেরেন তিনি। মাত্র ১১ রানে দুই উইকেট হারানোর পর শামসুর রহমান ও রাইলি রুশো খেলতে থাকেন দায়িত্ব নিয়ে। তবে ৭৪ রানের পার্টনারশিপ ভেঙে যায় রুশোর (৩৭) বিদায়ে। এর কিছুক্ষণ পর রুশোর সঙ্গী শামসুরও (৫২) ব্যক্তিগত অর্ধশত রান করারর পর কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ আউট হয়ে দলকে বিপদে ফেলে যান।
দলের যখন বড়ই প্রয়োজন একটি জুটির সে সময় মুশফিককে হতাশ করলেন নাজিবুল্লাহ জাদরান (৪)। এরপর রবি ফাইলিঙ্ককে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু আন্দ্রে রাসেলের একটি ইয়র্কারে বোল্ড হয়ে যান মুশফিক। তারপর ফ্রাইলিঙ্ক ক্রিজে থাকলেও সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১২ রান করে ইরফানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ইরপান, রাব্বি ও রাসেল পেয়েছেন দুটি করে উইকেট। এছাড়া রাহী ও নওয়াজ একটি করে উইকেট পেয়েছেন।
ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে ছিল ম্যাচ উইনিং দ্যুটি ম্যাচও। রাজশাহীকে প্রথমবারের মতো বিপিএলে শিরোপার স্বাদ দেয়া অধিনায়ক আন্দ্রে রাসেলের হাতেই উঠেছে আসর সেরার পুরস্কার। ১৩ ম্যাচ খেলা ক্যারিবিয়ার অলরাউন্ডার ব্যাট হাতে ২২৫ রানের পাশাপাশি উইকেটও পেয়েছেন ১৪টি। এই দৌড়ে পেছনে ফেলেছেন খুলনার দুই হার্ড হিটার মুশফিক (১৪ ম্যাচে ৪৯১ রান) ও রুশোকে (১৪ ম্যাচে ৪৯৫ রান)।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক