হোম
নির্বাচিত কলাম

বিএনপি নেতা আলালকে মোকাবেলার হুমকি আ. লীগের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ৮:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিএনপি নেতা আলালকে মোকাবেলার হুমকি আ. লীগের, অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেছে আওয়ামী লীগ। অন্যথায় রাজনৈতিকভাবে তাকে মোকাবেলার হুমকি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই কারণে আলালকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। ৯ ডিসেম্বর, এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে বিনয়, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা চর্চা করে।

দল বা সরকারে শিষ্টাচারবহির্ভূত কাজ করলে কাউকে ছাড় দেয়া হয় না, দায়িত্বহীন বক্তব্য ও অসদাচরণের জন্য একজন প্রতিমন্ত্রীকে ছাড় দেননি শেখ হাসিনা। এর বিপরীতে বিএনপির একজন নেতার ‘অশ্লীল বক্তব্যকে’ দলটির মহাসচিব নির্লজ্জ ভাবে সমর্থন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এতে দেশবাসী বিস্মিত, ক্ষুব্ধ ও লজ্জিত। রাজনৈতিক শিষ্টাচার ভূলুণ্ঠিত করা বিএনপি প্রতিহিংসা, ষড়যন্ত্র ও পরশ্রীকাতরতা লালন করে। রাজনীতির সুষ্ঠু ধারা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে কলুষিত করে আসছে তারা।

সন্তান হারানোর শোকের সময় খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে গেলে দরজা বন্ধ করে অসম্মানজনকভাবে ফিরিয়ে দিয়েছে। গণভবনে চায়ের দাওয়াত দিলে তিনি অশালীন মন্তব্য করেন। মঞ্চে-সংসদে দাঁড়িয়েও বিএনপি নেতা-নেত্রীদের দেয়া বক্তব্য বলার ও ছাপার অযোগ্য। আলালের অরাজনৈতিক কুরুচিপূর্ণ ভাষাকে রাজনীতিতে সজ্জন হিসেবে পরিচিত মির্জা ফখরুল সাহেবরা যৌক্তিকতার সার্টিফিকেট দেন কীভাবে? তাহলে কী তাদের সব অপপ্রচার ও বিষোদগারের মতো লোক দেখানো ভদ্রতাও এক ধরনের মুখোশ, প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের।

ইতিহাসের চলিষ্ণু কলমের লেখা ইতিহাস তুলে ধরে কাউকে বিব্রত করতে চান না জানিয়ে তিনি আরো বলেন, পাকবাহিনীর জানজুয়ার মৃত্যুতে কেন শোকবার্তা পাঠালেন খালেদা জিয়া! তিনি তো মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিলে সই করা জেনারেল অরোরার মৃত্যুতে শোক প্রকাশ করেননি। সে সময়ের নানা ধরনের মুখরোচক কথা বিশ্বাস করতে চাই না, মনে করিয়ে দিতে চাই না। এত সহজে সবকিছু ভুলে যায় না মানুষ।

এদিকে, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সেইসঙ্গে তাকে মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করে দেখামাত্র প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার নগরীর নিউ মার্কেট মোড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদকমণ্ডলীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, এম এ হালিম শিকদার মিতু প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 8 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 12 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক