admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে যেসব আয় করমুক্ত রয়েছে। আয়ের ওপর সরকারকে কর দিতে হয়, যা আয়কর নামে পরিচিত। এ ক্ষেত্রে কিছু আয় করযোগ্য আর কিছু আয় করমুক্ত রয়েছে। করমুক্ত আয়ের কর অব্যাহতি সুবিধা তো রয়েছেই। এবার জেনে নেওয়া যাক।
সেসব আয়ে কর দিতে হয় নাঃ
১। কোনো সরকারি চাকরিজীবী করদাতা চাকরির বিশেষ সরকারি ভাতা, সুবিধা ও আনুতোষিক পান।
২। সরকারি বা অনুমোদিত পেনশন।
৩। অংশীদারি ফার্ম হতে পাওয়া মূলধনি মুনাফার অংশ।
৪। আড়াই কোটি টাকা পর্যন্ত সরকারি বা অনুমোদিত গ্র্যাচুইটি।
৫। প্রভিডেন্ট ফান্ড আইনে পাওয়া অর্থ।
৬। স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডের অর্থ।
৭। স্বীকৃত সুপার এ্যানুয়েশন ফান্ডের পাওয়া অর্থ।
৮। শ্রম আইনের আওতায় প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ডের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত।
৯। মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ডের ২৫ হাজার টাকা পর্যন্ত।
১০। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির নগদ লভ্যাংশ বাবদ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ে।
১১। সরকারি করমুক্ত ঘোষিত নিরাপত্তা জামানতের সুদ।
১২। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির আর্থিক কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থ।
১৩। আয়কর অধ্যাদেশের আওতায় জারি করা প্রজ্ঞাপনে কর অব্যাহতি বা হ্রাস করা করের হারের সুবিধা নেয়া করদাতা ছাড়া অন্যান্য করদাতার রপ্তানি আয়ের ৫০ শতাংশ।
১৪। আয়ের উৎস শুধু কৃষি খাত হলে ২ লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না।
১৫। সফটওয়্যার তৈরিসহ তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট বেশ কয়েকটি খাতের ব্যবসার আয়
১৬। হাঁস-মুরগির খামারের আয়ের প্রথম ২০ লাখ টাকা পর্যন্ত ছাড়, পরের ১০ লাখ টাকায় ৫ শতাংশ ও অবশিষ্টে ১০ শতাংশ হারে কর দিতে হয়।
১৭। চিংড়ি-মাছের হ্যাচারি ও মৎস্য চাষের আয়ে প্রথম ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়, পরের ১০ লাখ টাকায় ৫ শতাংশ ও পরের ১০ লাখ টাকায় ১০ শতাংশ ও অবশিষ্টে ১৫ শতাংশ হারে কর দিতে হয়।
১৮। কিছু ছাড়া ব্যক্তি করদাতার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রির মূলধনি মুনাফা।
১৯। হস্তশিল্পজাত দ্রব্যাদি রপ্তানির আয়।
২০। জিরো কুপন বন্ডের আয়।
২১। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট, ইউএস ডলার প্রিমিয়াম, ইউএস ডলার ইনভেস্টমেন্ট, পাউন্ড স্টারলিং প্রিমিয়াম, পাউন্ড স্টারলিং ইনভেস্টমেন্ট, ইউরো প্রিমিয়াম ও ইউরো ইনভেস্টমেন্ট বন্ডের সুদের আয়।
২২। পেনশনার সঞ্চয়পত্রের সুদের আয়।
২৩। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানী, ভাতা বা সরকারি কল্যাণ ভাতা
২৪। সরকারি পদক বা পুরস্কার।
২৫। কোনো এলডারলি কেয়ার হোম পরিচালনার আয়।
২৬। বাংলাদেশিরা দেশের বাইরে আয় করা বৈদেশিক মুদ্রা আইনি প্রক্রিয়ায় দেশে আনলে কর দিতে হয় না।