হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে জাতীয় সরকার গঠনের প্রস্তাব সঙ্কট নিরসনের জন্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৯:০৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে জাতীয় সরকার গঠনের প্রস্তাব সঙ্কট নিরসনের জন্য। দেশে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন করতে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজাতিন্ত্রক দল, জেএসডি। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এ প্রস্তাব দেন দলটির সভাপতি আ স ম আবদুর রব। সভায় জাতীয় সরকারের একটি প্রস্তাবনা তুলে ধরেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। লিখিত প্রস্তাবনায় বলা হয়, শাসন প্রক্রিয়া ও সমাজে গভীর ক্ষত ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণে গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন দরকার।

মুক্তিযুদ্ধের চেতনায় নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে ‘জাতীয় সরকার’ গঠন করা জরুরি। ঐকমত্যের ভিত্তিতে এই সরকারের গঠন, রূপরেখা ও মেয়াদকাল নির্ধারিত হবে। জেএসডির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ পরিচালনার নীতি তৈরি, সাংবিধানিক ব্যবস্থা পুনরুজ্জীবিত করে প্রতিষ্ঠানগুলো প্রতিস্থাপন এবং আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।

এ ছাড়া রাজবন্দীদের মুক্তি দেয়া, সকল গায়েবি মামলা প্রত্যাহার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা উল্লেখ করা হয়েছে দাবিনামায়। প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেএসডি প্রধান আসম রব বলেন, ১৯৭২ সালে জাতীয় বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেটি উপেক্ষা করায় ৫০ বছরেও জনগণকে অভ্যন্তরীণ পরাধীনতার বিরুদ্ধে লড়তে হচ্ছে। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা উত্থাপন করলাম। এটিই এখন সংকট উত্তরণের মৌলিক রাজনৈতিক পদক্ষেপ। এ সভায় আরো বক্তব্য রাখেন- গণফোরামের (একাংশ) মোস্তফা মহসিন মন্টু, বিল্পবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 6 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 9 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 13 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক